ডিম খেলেই হুহু করে বাড়ে কোলেস্টরেল! কাদের সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত?
নিজস্ব সংবাদদাতা
১৩ আগস্ট ২০২৬ ১৫ : ১৫
শেয়ার করুন
1
6
ডিম প্রোটিনের অন্যতম ভাল উৎস। অনেকেই এটি খেতে পছন্দ করেন। কিন্তু ডিম খেলেই কি হুহু করে কোলেস্টেরল বাড়ে? আসল সত্যিটা কী? ছবি- সংগৃহীত
2
6
বর্তমান সময়ে কোলেস্টেরলের সমস্যায় অনেকেই ভোগেন। অনেকেরই অল্প বয়সেই কোলেস্টেরল লেভেল বেড়ে যায়। আর ফলস্বরূপ হার্টের সমস্যা দেখা দেয়। সেখানে দাঁড়িয়ে ডিম খেলে কোলেস্টেরল বাড়ে কিনা, কারা সেটা খাবেন আর কারা খাবেন না, এ হেন একাধিক প্রশ্ন ওঠে। ছবি- সংগৃহীত
3
6
ডিমের সাদা অংশে প্রোটিন থাকে। একটি ডিমের এই অংশটি রোজ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে ডিমের কুসুমে রয়েছে ফ্যাট এবং লিপিড। যাঁদের হার্টের রোগ বা কোলেস্টেরল রয়েছে তাঁদের জন্য ডিমের কুসুম ক্ষতিকর। ছবি- সংগৃহীত
4
6
ফলে যাঁদের হাইকোলেস্টেরল রয়েছে বা হার্টের অসুখে রয়েছে তাঁদের ডিমের কুসুম এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ছবি- সংগৃহীত
5
6
কোলেস্টেরলের মাত্রা কেন আজকাল এত হুহু করে বাড়ছে? আগেকার দিনের মতো বর্তমান সময় অধিকাংশ মানুষকেই শারীরিক কসরত করতে হয় না। অনেকক্ষণ এক জায়গায় বসে বসে কাজ করা, ব্যায়াম না করা, ফাস্ট ফুড খাওয়ার কারণেই মূলত এই সমস্যা দেখা দিচ্ছে। ছবি- সংগৃহীত
6
6
বহুদিন ধরে যদি কোলেস্টেরল বিনা চিকিৎসায় ফেলে রাখেন, তাহলে সেটার কুপ্রভাব পড়ে হার্ট এবং শিরায়। এর ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। পায়ের শিরা পর্যন্ত ব্লক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পা বাদ দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।ছবি- সংগৃহীত