ডিম আমিষ না নিরামিষ! আসল সত্যিটা কী? জানলে বিশ্বাসই করতে পারবেন না
নিজস্ব সংবাদদাতা
৪ জুলাই ২০২৬ ১৬ : ৩৮
শেয়ার করুন
1
10
অনেকের দৈনন্দিন খাদ্যতালিকায় অত্যন্ত পরিচিত একটি খাবার হল ডিম। পুষ্টিগুণে ভরপুর এই খাবারটি প্রোটিনের অন্যতম প্রধান উৎস হিসেবে পরিচিত।
2
10
কিন্তু সম্প্রতি একটা প্রশ্ন সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে—ডিম কি নিরামিষ নাকি আমিষ?
3
10
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান। আজ এই বিভ্রান্তির অবসান ঘটান। মূলত, ডিম নিরামিষ না আমিষ—তা নির্ভর করে আপনি এই খাবারটিকে কীভাবে দেখছেন তার ওপর।
4
10
বিজ্ঞানের দৃষ্টিতে, কোনও প্রাণীর শরীরের অংশ বা প্রজনন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত কিছু থাকলে তাকে আমিষ হিসেবে গণ্য করা হয়।
5
10
কিন্তু বাজারের সাধারণ ডিমের ক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম। বাণিজ্যিক খামারে যে ডিম পাওয়া যায়, তার সিংহভাগই হল 'আনফার্টিলাইজড' বা অনিষিক্ত ডিম। এই ডিমগুলো থেকে কোনও অবস্থাতেই নতুন প্রাণ বা হাঁস,মুরগির ছানা হওয়ার সম্ভাবনা থাকে না।
6
10
এই যুক্তিতেই অনেক পুষ্টিবিজ্ঞানী এবং খাদ্য বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের ডিমগুলো নিরামিষ বা 'ভেজিটেরিয়ান' হিসেবে বিবেচিত হতে পারে।
7
10
তবে ধর্মীয় এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। ভারতীয় সংস্কৃতিতে ডিমকে অনেক ক্ষেত্রেই আমিষ খাবারের তালিকায় রাখা হয়।
8
10
এর প্রধান কারণ হল, ডিমটি মুরগির দেহ থেকে উৎপন্ন। তাই যারা কট্টর নিরামিষাশী, তারা ডিমকে বর্জন করেন।
9
10
ডিম নিরামিষ না আমিষ—এই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিশ্বাসের ওপর নির্ভরশীল।
10
10
আপনি যদি প্রাণিজ প্রোটিনের উৎস হিসেবে ডিমকে দেখেন, তবে এটি আপনার খাবারের তালিকায় স্থান পাবে। আর যদি আপনি প্রাণিজ উৎস হিসেবে এটিকে এড়িয়ে চলতে চান, তবে সেটিও আপনার ব্যক্তিগত পছন্দ।