সূত্রের খবর, আরও একজন বিদেশি ফুটবলারকে সই করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। আর একজন বিদেশি ফুটবলার নেওয়া বাকি লাল-হলুদের।
4
8
এই পঞ্চম বিদেশি অস্ট্রেলিয়ান। তিনি মূলত উইঙ্গার। দুই উইংয়েই ঝড় তুলতে পারেন। তাঁকে পছন্দ হয়েছে হাবাসের।
5
8
অতীতে দেখা গিয়েছে হাবাস অস্ট্রেলিয়ার এ লিগে খেলা ফুটবলারদের এনেছেন আইএসএলে। রয় কৃষ্ণ, ডেবিড উইলিয়ামসদের মতো তারকা ভারতীয় ফুটবলে এসেছিলেন হাবাসের হাত ধরেই। এবার আরও এক অজি তারকা আসছেন হাবাসের সংসারেই।
6
8
আরও এক বিদেশি ফুটবলারের সন্ধানে রয়েছেন হাবাস। সূত্রের খবর, সেই বিদেশি ফুটবলার অ্যাটাকার। আক্রমণে পারদর্শী। গোল করবেন তিনি।
7
8
বাকি এক বিদেশি স্থির করে ফেললেই ইস্টবেঙ্গলের ৬ বিদেশি চূড়ান্ত হয়ে যাবে। তখন হাবাস পুরোদস্তুর স্কোয়াড হাতে পাবেন।
8
8
ডার্বিতে হেরে গেলেও হাবাসের ইস্টবেঙ্গল কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ ভাল ফুটবল খেলেছে। স্প্যানিশ কোচ মাত্র ২ দিন হাতে সময় পেয়েছেন। রশিদ ও রামিরেজের মতো তারকা ফুটবলার সদ্য এসেছেন। তাঁরাও যথাসাধ্য চেষ্টা করেছেন ক্লান্ত শরীরে। হাবাস তাঁর দল গুছিয়ে ফেলবেন হাতে সময় পেলেই।