ডার্বিতে ইস্টবেঙ্গলের হারের দিন শোনা গেল নতুন বিদেশির কথা। যদিও তা পাকাপাকি কিছু হয়নি। একেবারেই প্রাথমিক কথাবার্তা।
2
8
তবে সূত্রের খবর, আফ্রিকান এক স্ট্রাইকারের সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল। সেই স্ট্রাইকারের তরফ থেকে প্রতি মাসে ১০ হাজার ডলার অর্থ দাবি করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯, ৬৫, ৬৭৫ টাকা।
3
8
কিন্তু সূত্রের খবর, সেই অর্থ দিতে রাজি নয় ইস্টবেঙ্গল ক্লাব। আরেকটু কম টাকা তারা দিতে চায় সেই আফ্রিকান স্ট্রাইকারকে।
4
8
যদিও কথাবার্তার স্তরেই রয়েছে তা। ইস্টবেঙ্গল কি ফের কথাবার্তা শুরু করবে সংশ্লিষ্ট আফ্রিকান স্ট্রাইকারের সঙ্গে?