পুজোয় মিলবে এক লক্ষ টাকা করে সরকারি অনুদান। ঘোষণা করেছেন স্বংয় মুখ্যমন্ত্রী।
2
8
তবে অনুদানের টাকা কোন কমিটি অ্যাকাউন্টে যাচ্ছে? কীভাবেই-বা খরচ হচ্ছে? সেদিকেও কড়া নজর থাকবে সরকারের।
3
8
সরকারি অনুদান পেতে গেলে সংশ্লিষ্ট পুজো কমিটির নিজস্ব অ্য়াকাউন্ট থাকা বাধ্যতামূলক। দিন কয়েক আগেই নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
4
8
সরকারি ওই নির্দেশিকায় উল্লেখ, পুজো অনুদান পাওয়ার জন্য পুজো কমিটির সভাপতি অথবা সম্পাদককে কমিটির লেটারহেডে আবেদনপত্র তৈরী করে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। তার সঙ্গেই দিতে হবে সংশ্লিষ্ট কমিটির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্যানসেলড চেক এবং পাসবুকের প্রথম পাতার প্রতিলিপি।
5
8
অর্থাত্, আবেদনপত্র থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রতিটি স্তরেই কমিটির পরিচয় যাচাই করে নেওয়া হবে।
6
8
এখানেই শেষ নয়। গত বছরের পুজোর অনুমতিপত্রের প্রতিলিপি ও আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাবও দিতে হবে সরকারকে। সঙ্গে নাম ও ঠিকানা-সহ এবছর পুজো কমিটির সদস্যদের নাম তালিকাও। লাগবে গত বছরের সরকারি অনুদানের ইউটিলাইজেশন সার্টিফিকেটও।
7
8
কারা পাবেন পুজোর এক লক্ষ টাকা সরকারি অনুদান? মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যাদের (কমিটি) ছোট বাজেট, তাদের অনুদান দেওযা হবে। যারা সক্ষম (বড় বাজেটের পুজো কমিটি), তাদের কাছে শুভেন্দু অধিকারীর অনুরো, সরকারের অর্থনৈতিক সাহায্য না নিলেই ভাল। তাঁর কথায়, "যাঁরা এই টাকা না হলে পুজো করতে পারবেন না, তাঁদের জন্য সরকার এক লক্ষ টাকা দেবে।'
8
8
মুখ্যমন্ত্রী আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই পুজোর এক লাখ টাকা সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সাত বড় পুজো কমিটি!