স্বস্তির হাঁপ ছেড়ে বাঁচলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের দেশটির তরফে সমস্ত বাণিজ্যিক জাহাজ পুরোদমে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
2
7
এদিন ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করতেই নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট।
3
7
পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ইরান সদ্য ঘোষণা করেছে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে এবং সমস্ত জাহাজ চলাচল করতে পারবে। ইরানকে ধন্যবাদ।
4
7
ইরানের এই সিদ্ধান্ত মধ্য এশিয়ার অশান্ত পরিস্থিতির মধ্যে অবশেষে বড় স্বস্তির খবর। সংঘাত-জর্জরিত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী আবারও সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য অবশেষে ফের খুলে দেওয়া হল।
5
7
উল্লেখ্য, ইজরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পরেই এই সিদ্ধান্ত এসেছে। ইরানের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা দিয়েছে।
6
7
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইজরায়েল ও লেবাননের মধ্যে একটি ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এই যুদ্ধবিরতির ফলে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষ কিছুটা হলেও থামার আশা তৈরি হয়।
7
7
সেই প্রেক্ষিতেই শুক্রবার ইরান ঘোষণা করে যে হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে।