ব্যর্থতাকে ভয় নয়, জয় করতে হবে, সদগুরুর কাছে সেই মন্ত্রই শিখলেন আলিয়া
নিজস্ব সংবাদদাতা
১৬ এপ্রিল ২০২৬ ১৮ : ১৭
শেয়ার করুন
1
20
২০২৬ সালের মার্চের শেষ সপ্তাহে, সদগুরু এবং আলিয়া ভাট চেন্নাইতে একটি আধ্যাত্মিক আলোচনায় বসেছিলেন। 'ইন কনভারসেশন উইথ দ্য মিস্টিক' শিরোনামের এই অনুষ্ঠানটি সকলের মনোযোগ আকর্ষণ করেছিল।
2
20
ডিজিটাল যুগে বাবা মা হিসাবে সন্তানকে সঠিক ভাবে বড় করার জন্য পরামর্শ চেয়েছিলেন আলিয়া। আলিয়া বলেন, আপনি একটা পরামর্শ দিন বাবা মায়েদের জন্য, যাঁরা চিন্তা করছেন তাঁরা ভাল অভিভাবক হতে পারবেন কি না,"
3
20
সদগুরু বলেন, চিন্তিত বা উদ্বিগ্ন অভিভাবক কখনওই ভাল অভিভাবক নন। অতিরিক্ত চিন্তা উদ্বেগের জন্য যে পরিবারের সকলের ক্ষতি হয় সেকথাও বলেন সদগুরু।
4
20
আলিয়া যদিও বলেন, "অভিভাবকের দায়িত্ব পালন করা কোনও ব্যক্তি উদ্বিগ্ন হবেন না এটা হতে পারে না।" সদগুরু আলিয়ার সঙ্গে সহমত হন এই বিষয়৷
আলিয়া ভাট মা হওয়ার পর থেকেই বিভিন্ন বই পড়েন অভিভাবকত্ব এবং মাতৃত্ব সংক্রান্ত৷ ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন সেই ছবি।
5
20
সদগুরু আলিয়াকে বলেন, আপনার একটি সন্তান থাকলে, আপনাকে তাকে কিছু শেখাতেই হবে, প্রথমেই মাথা থেকে এই ভাবনা দূর করুন৷ আমি জানি আপনি একজন অসাধারণ ব্যক্তিত্ব কিন্তু আপনি এবং আপনার সাড়ে তিন বছরের মেয়ে রাহার মধ্যে কে বেশি আনন্দে থাকে?'"
6
20
আলিয়া উত্তর দেন রাহা৷ সদগুরু তখন হেসে বলেন যে বাবা মা হিসাবে কিছু শেখানোর পরিবর্তে পরামর্শদাতা হিসাবে কাজ করা ভাল। সেইসঙ্গে সদগুরু বলেন, একজন শিশু জীবনকে অনেক কাছ থেকে দেখে।
7
20
আলিয়াকে সদগুরু বলেন, রাহাকে কেবল লক্ষ্য রাখুন৷ বিশেষ কিছু শেখাতে হবে না কারণ বড়রা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে জীবনকে দেখেন৷ এবং অনেক সকয় অকারণেই বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন৷ তিন থেকে ছয় বছরের বাচ্চারা এমনিই খুশি থাকে। একথাও বলেন সদগুরু৷
8
20
সদগুরু চার থেকে সাড়ে চার ঘণ্টা ঘুমান শুনে আলিয়া অবাক হয়ে যান। নিজে আট থেকে নয় ঘণ্টা ঘুমান একথাও জানান। সদগুরু তখন মজা করে বলেন তাহলে জীবন কখন উপভোগ করেন?
9
20
ব্যর্থতার ভয় কীভাবে মোকাবেলা করতে হয়, তা আলিয়া ভাটকে শেখালেন সদগুরু
আলোচনার সময় আলিয়া ভাট বলেন, "কখনও কখনও স্বপ্নের পেছনে ছোটাকে সাফল্য মনে হয়৷ কিন্তু বেশিরভাগ সময় তা ব্যার্থতায় পরিণত হয়৷ আমি ব্যর্থতা নিয়ে কিছুটা কথা বলতে চাই।"
10
20
সদগুরু বাধা দিয়ে বললেন, "আমিও আমার ব্যর্থতাগুলো নিয়ে কথা বলতে পারি," আলিয়া বলেন, " আমার মনে হয়, আমরা ব্যর্থতাকে ভয় পাই। আমার মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে, সে সবসময় জিততে চায়।"
11
20
অভিনেত্রীর কাছ থেকে তাঁর মেয়ে রাহা সম্পর্কে এই গল্পগুলো শুনে আধ্যাত্মিক নেতা রসিকতা করে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দ্বিতীয় পরিকল্পনা।"
12
20
সাফল্যের পিছনে দৌড়ছে কিন্তু সাফল্য পাচ্ছে না এমন মানুষদের জন্য আলিয়া সদগুরুর কাছে কিছু উপদেশ চাইলে সদগুরু হাসেন, বলেন
"তোমার কাঁধে মাথা রেখে একটু কাঁদি, প্লিজ," তিনি হাসতে হাসতে বললেন, "আমাকে তো কেউ কাঁদতে দেখেনি, তাই আমাকে একটু কাঁদতে দাও।"
13
20
আলিয়া যখন সদগুরুকে বললেন কান্না স্বাস্থ্যকর, কাঁদা উচিত, তখন আধ্যাত্মিক গুরু হো হো করে হেসে উঠলেন।
14
20
নিজের জীবনের কথা বলতে গিয়ে সদগুরু বললেন, " ২৫ বছর, একদিন আমি উপলব্ধি করলাম, যদি আমি আমার মানসিক উদ্বেগ দূরে রাখি, তাহলে আক্ষরিক অর্থেই আমার শরীরের প্রতিটি কোষ থেকে পরমানন্দ ঝরে পড়ে। সুতরাং আপনি আপনার সেরাটা দেবেন আর কিছু ভাবার দরকার নেই৷"
15
20
সদগুরু আরও বলেন, "আমি সারা বিশ্বের জন্য একটি পরিকল্পনা করলাম যে, আড়াই বছরের মধ্যে আমি এই পুরো বিশ্বকে আনন্দময় করে তুলব, কারণ কে না আনন্দময় হতে চাইবে? কোনো মূল্য নেই, কোনো খরচ নেই, কোনো মদ নেই, কোনো মাদক নেই। শুধু এখানে বসে থাকুন আর ব্যস! আপনি উধাও"
16
20
তিনি আরও বলেন যে, প্রায় ৪০ বছর ধরে সপ্তাহে সাত দিন, বছরে ৩৬৫ দিন, দিনে ১৮-২০ ঘণ্টা করে কয়েক হাজার স্বেচ্ছাসেবককে সাথে নিয়ে কাজ করার পর, তিনি দাবি করেন যে তিনি ইশা ফাউন্ডেশনের মাধ্যমে মাত্র ২ বিলিয়ন মানুষের জীবনে বদল এনেছেন৷
17
20
বিশ্বের জনসংখ্যা এর প্রায় চারগুণ তাই সদগুরু বলেন, "আমি জানি আমি একজন ব্যর্থ হিসেবেই মারা যাব, কিন্তু আমি একজন ব্যর্থ হয়েও খুশি।আপনারা নিজেদের জন্য তুচ্ছ লক্ষ্য নির্ধারণ করেন, এবং সেগুলো অর্জন করার পর সাফল্যে খুশি হন৷"
18
20
"আপনাকে ভাবতে হবে এই জীবনে আপনি কী করতে পারবেন না। আপনাকে এমন কিছুর জন্য লক্ষ্য স্থির করতে হবে যা এই জীবনে করা সম্ভব নয়। আপনি যদি কয়েকটি পদক্ষেপ নেন, পরবর্তী প্রজন্ম তার পরের পদক্ষেপটি নেবে," সদগুরুর সংযোজন।
19
20
" কেউ আপনাকে ব্যর্থ মনে করুক, কেউ আপনাকে সফল মনে করুক, সেটা আসল কথা নয়, আসল কথা আপনি যদি খুশি থাকেন তাহলেই বা কার কী যায় আসে"
20
20
আলিয়া ভাট তখন সদগুরুর কথার পুনরাবৃত্তি করে বলেন, "আমাদের সুখী ব্যর্থ হতে হবে