২৩ বছর পর ফের শ্রাবণের সোমবারেই নাগপঞ্চমী! সর্পদোষ থেকে মুক্তি পেতে ১৭ আগস্ট করুন এই বিশেষ টোটকা
নিজস্ব সংবাদদাতা
১৬ আগস্ট ২০২৬ ১৬ : ২৬
শেয়ার করুন
1
7
আগামী ১৭ আগস্ট অত্যন্ত বিরল যোগ তৈরি হতে চলেছে। ২৩ বছর পর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারেই পড়েছে নাগ পঞ্চমী তিথি। আর এই দিন বিশেষ টোটকা করলে মুক্তি পাবেন সর্পদোষ থেকে। ছবি- সংগৃহীত
2
7
কেন ১৭ আগস্ট দিনটি বিশেষ? শ্রাবণ মাস অর্থাৎ যা শিবের পছন্দের মাস তার তৃতীয় সোমবারে পড়েছে নাগ পঞ্চমী। অর্থাৎ এই দিনটি অত্যন্ত শক্তিশালী যা শিব এবং নাগ দেবতার আশীর্বাদ পাওয়ার জন্য শুভ। ছবি- সংগৃহীত
3
7
নাগ বা সাপ শিবের সঙ্গে সম্পর্কিত। তাঁর গলায় থাকে বাসুকি। অন্যদিকে বিষ্ণু দেব বিশ্রাম নেন শেষনাগের উপর। শুধু তাই নয়, মনে করা হয় নাগপঞ্চমীর দিনই শ্রীকৃষ্ণ কালিয়া দমন করেছিলেন, আদতে যা বোঝায় অহং এবং বিষ ভালবাসার দ্বারাই শেষ করা যায়। তাই নাগপঞ্চমী দিনটি বিশেষ। আর এটি আরও বিশেষ হয়ে উঠেছে এবার শ্রাবণ মাসের সোমবারে পড়ায়। ছবি- সংগৃহীত
4
7
নাগ পঞ্চমীর দিন মনে করা হয় এই বিশেষ টোটকা করলে সর্পদোষ এবং পিতৃদোষ সহ অন্যান্য সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। জেনে নিন ১৭ আগস্ট কী করবেন। ছবি- সংগৃহীত
5
7
১৭ আগস্ট একটি তামা বা পিতলের ঘটে দুধ, জল, হলুদ, চাল, এবং অল্প ফুল নিয়ে সেটা শিব এবং তাঁর গলায় থাকা সাপকে অর্পণ করুন। এই সময় ওম সর্পেভ নমঃ জপ করুন। ছবি- সংগৃহীত
6
7
শিবলিঙ্গে যখন জল ঢালবেন তখন তাতে অল্প কালো তিল এবং গঙ্গা জল যোগ করুন। যখন শিবের মাথায় জল ঢালবেন ওম নমঃ শিবায় বলুন। ছবি- সংগৃহীত
7
7
শিব এবং সাপের মাথায় জল ঢেলে, সাপের সামনে একটি বাটিতে দুধ এবং কলা রেখে দিন। নাগ দেবতা এবং দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করুন যাতে সর্পদোষ, পিতৃদোষ সহ অন্যান্য সমস্যা থেকে মুক্তি পান।ছবি- সংগৃহীত