নিয়মানুবর্তিতা, ধৈর্য ও আত্ননিয়ন্ত্রণই সাফল্যের চাবিকাঠি, দেখে নিন আজকের রাশিফল
নিজস্ব সংবাদদাতা
১০ এপ্রিল ২০২৬ ০৭ : ০০
শেয়ার করুন
1
13
চন্দ্র-শনি সংযোগে ১২টি রাশির উপরই কমবেশি প্রভাব পড়বে৷ গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তনে বিশেষ দিন কেবল নয়, কখনও কখনও সপ্তাহ বা মাসেও সেই প্রভাব থাকে৷ দেখে নিন, ১০ এপ্রিল ২০২৬ দিনটি কার কেমন যাবে?
2
13
মেষ: নতুন দায়িত্ব আসতে পারে৷ কিন্তু খুব বেশি একগুঁয়ে মনোভাব রাখবেন না। আপনার নেওয়া সিদ্ধান্তের প্রভাব সুদূরপ্রসারী।
3
13
বৃষ: ধৈর্য ধরলে সাফল্য আসবে। ছোট কোনও শখের জন্য এমন খরচ বা সময়ের অপচয় করবেন না যা দীর্ঘকালীন ক্ষতি করতে পারে। বাস্তবসম্মত পরিকল্পনার করা ভাল।
4
13
মিথুন: নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি৷ মন খুলে কথা বলার পরিবর্তে কাকে কোন কথা বলা যায় সেটা বিবেচনা করা প্রয়োজন। যোগাযোগ বৃদ্ধি পেলে তা আদতে উপকার হবে৷ বাস্তব বুদ্ধি দিয়ে পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন।
5
13
কর্কট: সম্পর্ক সুন্দর করতে সমানভাবে দায়িত্ব ভাগ করে নেওয়া প্রয়োজন। ভরসা করলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে৷ বারবার সন্দেহ করার পরিবর্তে সম্পর্কে সময় দিন৷ সম্পর্কে পারস্পরিক সম্মান জরুরি৷
6
13
সিংহ: আপনার পেশাগত জীবনে সৃজনশীলতা আপনাকে সাফল্য দেবে৷ নিয়মানুবর্তিতা এবং দায়িত্ব নিয়ে কাজ করাই আপনার সাফল্যের চাবিকাঠি৷
7
13
কন্যা: বাস্তববাদিতা সাফল্য নিয়ে আসে। আপনার কর্মক্ষেত্রে সংগঠিত কাজে আপনি অবশ্যই মনোনিবেশ করুন।
8
13
তুলা: আপনার দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা কর্মক্ষেত্রে আপনাকে সাফল্য এনে দিতে পারে৷ সম্পর্কে মনোযোগী হওয়া জরুরি৷ মানসিক শান্তির জন্য ধ্যান করতে পারেন।
9
13
বৃশ্চিক: কথা বলার আগে ভেবে নিন ভাল করে। আপনার কথাই আপনার ভাবমূর্তি তৈরি করবে। মানসিক শক্তির জেরে জটিল সমস্যা সমাধান করা সম্ভব৷ অতিরিক্ত পরিশ্রান্তি এড়াতে বিরতি নেওয়া প্রয়োজন।
10
13
ধনু : জীবনে আকস্মিক পরিবর্তন বা বিঘ্ন ঘটতে পারে; কার্যকরভাবে তা মোকাবেলা করার জন্য মাথা ঠান্ডা রাখুন৷
11
13
মকর : এটি একটি "নতুন শুরুর" পর্যায়, যেখানে আপনাকে ঝুঁকি নিতে হতে পারে৷ নিজের সহজাত প্রবৃত্তির উপর বিশ্বাস রাখা উচিত।
12
13
কুম্ভ : আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে৷ চন্দ্রের কারণে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে৷ বহুদিন ধরে যে সাফল্যের অপেক্ষায় ছিলেন সেই সাফল্য আপনার কাছে ধরা দিতে পারে৷
13
13
মীন : আবেগপ্রবণ হয়ে এমন কোনও প্রতিক্রিয়া দেবেন না যা আপনার ক্ষতি করতে পারে৷ শৃঙ্খলার মাধ্যমে আপনার পরিস্থিতির নিয়ন্ত্রণ করা উচিত। আত্মসম্মানের সঙ্গে কাজ করার পূর্ণ সুযোগ পাবেন।