ভারতীয় মূলধারার সিনেমায় সুপারহিরো ঘরানার ছবি তখনও খুব একটা প্রতিষ্ঠিত নয়। সেই আবহে ২০১১ সালে মুক্তি পায় ‘রা ওয়ান’ ছবিটি।
2
9
যে ছবিতে প্রযুক্তি, গেমিংয়ের দুনিয়া আর পারিবারিক আবেগকে একসঙ্গে বুনে এক উচ্চাভিলাষী পরীক্ষামূলক ছবি তৈরি করেছিলেন পরিচালক অনুভব সিনহা। সঙ্গ দিয়েছিলেন শাহরুখ খান।
3
9
ছবিটির কেন্দ্রে ছিলেন বাদশা স্বয়ং। রা ওয়ান ছবির নায়কের পাশাপাশি প্রযোজকের দায়িত্বও সামলেছিলেন শাহরুখ। বলাই বাহুল্য ২০০ কোটি টাকার এই প্রজেক্টে পূর্ণ আস্থা রেখেছিলেন তিনি।
4
9
মুক্তির সময় ছবিটি প্রত্যাশিত বক্স অফিস সাফল্য না পেলেও, রা ওয়ান-এর ভিএফএক্স, গান এবং কয়েকটি আইকনিক দৃশ্য আজও দর্শকের স্মৃতিতে তাজা। এই ছবিকে সময়ের থেকে অনেকএগিয়ে থাকা এক প্রচেষ্টা বলেই মনে করেন সমালোচকমহল।
5
9
সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে অনুভব সিনহা জানান, রা.ওয়ান-এর সিক্যুয়েল অর্থাৎ ‘রা.ওয়ান ২’ বানানোর ইচ্ছে তাঁর প্রবল। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে কমপক্ষে দু থেকে তিন বছরের দীর্ঘ সময় প্রয়োজন তাঁর।
6
9
পরিচালকের কথায়, এই প্রজেক্ট “দু-তিন বছরের লম্বা বিয়ে”র মতো, যেখানে সময়, মনোযোগ ও পূর্ণ প্রস্তুতি প্রয়োজন। পাশাপাশি তিনি ও জানান, শাহরুখ খানের ব্যস্ত সূচিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁর কথায়, “একের পর এক কাজ করে চলেছেন শাহরুখ। সুতরাং, এই ছবির জন্য ওঁর ডেট পাওয়াটা সবথেকে জরুরি।”
7
9
অন্যদিকে, গত বছর নিজের ৬০তম জন্মদিনে মুম্বইয়ে ভক্তদের সঙ্গে কথোপকথনে শাহরুখ খানও ‘রা.ওয়ান’ ছবির সম্ভাব্য সিক্যুয়েলের প্রসঙ্গ তোলেন। তাঁর মতে, ছবিটি তাঁর হৃদয়ের খুব কাছের, এবং প্রযুক্তিনির্ভর সিনেমার নতুন ধারার সূচনা করবে এ ছবি, এমন আশা তিনি করেছিলেন।
8
9
তিনি আরও বলেন, মুক্তির সময় হয়তো ভিডিও গেম, প্লেস্টেশন বা আইপ্যাড-কেন্দ্রিক গল্পের বিষয়টির সঙ্গে দর্শক নিজেকে পুরোপুরি এক করতে পারেনি।
9
9
কিন্তু আজকের স্মার্টফোন-নির্ভর প্রযুক্তি-সচেতন প্রজন্ম হয়তো সেই গল্পকে আরও ভালভাবে গ্রহণ করবে। তাই পরিচালক চাইলে তিনি আবারও জি.ওয়ান চরিত্রে ফিরতে প্রস্তুত। কারণ তাঁর বিশ্বাস, এই ফ্র্যাঞ্চাইজিকে পুনর্জীবিত করতে পারেন কেবল তার স্রষ্টাই।