কিয়ারা আডবানির মতো দাগহীন, উজ্জ্বল ত্বক চান? তাহলে জেনে নিন অভিনেত্রী কী মেনে চলুন। সদ্যই মা হয়েছেন তিনি, ফিরেছেন কাজেও কিন্তু তাঁর ত্বকে নেই কোনও ক্লান্তির ছাপ। বরং তাঁর গ্লোয়িং স্কিন নজর কাড়ে সকলের। জানুন এর সিক্রেট। ছবি- সংগৃহীত
2
6
সম্প্রতি একটি ইভেন্টে এসে কিয়ারা আডবানি জানিয়েছেন, ঘরোয়া, প্রাকৃতিক উপাদানে যে গ্লো পাওয়া যায় সেটা আর অন্য কিছুতে আসে না। তিনি তাঁর দিদিমার বলা টোটকা মেনে আজও একটি ঘরোয়া প্যাক ব্যবহার করেন যা তাঁর সৌন্দর্যের চাবিকাঠি। ছবি- সংগৃহীত
3
6
এই ফেসপ্যাক বানানোর জন্য বেসন, কাঁচা দুধ বা মালাই এবং সামান্য মধুর প্রয়োজন। এই সব কটি উপাদান একসঙ্গে ভাল করে মিশিয়ে মুখে এবং গলায় লাগান। মিনিট ১০-১৫ রেখে ধুয়ে ফেলুন। ছবি- সংগৃহীত
4
6
এটি ত্বকে জমে থাকা ধুলো, ময়লা দূর করে। ত্বককে নরম রাখে। হাইড্রেটেড রাখে। উজ্জ্বলতা বাড়ায়। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক লাগালে হাতেনাতে ফল পাবেন।ছবি- সংগৃহীত
5
6
এছাড়াও কিয়ারা জানিয়েছেন তাঁর দিদিমা বলতেন, 'যে ফল খাচ্ছ সেটার খোসা না ফেলে দিয়ে মুখে মাখো। বা সেই ফলটা অল্প করে মুখে মাখো। উপকার পাবে।' দিদিমার বলা সেই কথা আজও মেনে চলেন অভিনেত্রী। ছবি- সংগৃহীত
6
6
কিয়ারার কথায়, তিনি রোজ ঘুমানোর আগে ভাল করে মেকআপ তোলেন। ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে ফেসওয়াশ করেন। তারপর ময়েশ্চরাইজার লাগান। আর সকালে সানস্ক্রিন মাস্ট! পরিমাণ মতো জল খাওয়া এবং স্ট্রেস কম রাখাও তাঁর সুন্দর থাকার চাবিকাঠি।ছবি- সংগৃহীত