বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঝড়ের অনুকূল পরিস্থিতি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় শক্তি বাড়াচ্ছে একটি নতুন নিম্নচাপ। স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে ধীরে ধীরে জমছে মেঘ।
2
8
নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে এর জেরে ঝড়-জলের সম্ভাবনা বাংলায়। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
3
8
জানা গিয়েছে, শুক্রবার ভোরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীরতর হয়ে নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে।
4
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও এই নিম্নচাপের প্রভাবে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা ছাড়াও কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টি হবে।
5
8
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা।
6
8
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেখানে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে কনকনে শীতের সম্ভাবনা। আকাশ একদম পরিষ্কার থাকবে।
7
8
দক্ষিণবঙ্গে অবশ্য উত্তুরে হাওয়ার প্রভাবে ইতিমধ্যেই ভোর এবং রাতের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবারের আগে জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
8
8
আজ শনিবার শহর কলকাতায় রোদ ঝলমলে আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার প্রভাবে ভোর এবং সন্ধ্যার পর শীত অনুভূত হবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস।