আজকাল ওয়েবডেস্ক: কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
2
6
সংস্থার কলকাতার ডক সিস্টেমে কাজের সুযোগ মিলবে। মেরিন বিভাগে প্রয়োজন সাউন্ডিং সুপারভাইজার কাম ড্রাফটসম্যান।
3
6
সংস্থায় সংশ্লিষ্ট পদে শূন্যপদ রয়েছে তিনটি। নিযুক্তদের কাজের চুক্তির মেয়াদ থাকবে তিন বছর।
4
6
চুক্তিভিত্তিক এই পদে নিযুক্তদের মাসিক বেতন দেওয়া হবে ২৬,০০০ টাকা।
5
6
আবেদনকারীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। এ ছাড়া, কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি, বিই, বা বিটেক ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন কম্পিউটারে কাজ করার দক্ষতাও।
6
6
আগ্রহীদের এ জন্য প্রথমে https://smportkolkata.shipping.gov.in/smpk/en/job-openings/-এ যেতে হবে। এরপর সেখানে উল্লিখিত নির্ধারিত ফরম্যাট মেনে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৯ ডিসেম্বর।