ট্রেনে যাতায়াত করেন অথচ একটি বিষয় কখনও খেয়াল করেছেন, ভারতীয় রেলের অধিকাংশ সাধারণ ট্রেনের আসন ও বার্থের রং নীল। জানালার পাশের আসন হোক কিংবা ঘুমানোর বার্থ, নীল রঙের উপস্থিতি চোখে পড়বেই।
2
8
কিন্তু কখনও কি ভেবেছেন, কেন এই বিশেষ রং বেছে নেওয়া হয়েছে? এর নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি কারণ।
3
8
প্রথমত, নীল রং চোখের পক্ষে তুলনামূলক আরামদায়ক বলে মনে করা হয়। দীর্ঘক্ষণ ট্রেনে যাতায়াত করতে হয় বহু যাত্রীকে। কখনও ১৫ থেকে ৩০ ঘণ্টা বা তারও বেশি সময় কাটাতে হয় কামরার ভিতরে।
4
8
ফলে কামরার আসবাব ও সাজসজ্জার রং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। নীল রং সাধারণত শান্ত পরিবেশের অনুভূতি তৈরি করে। সেই কারণেই ট্রেনের আসন ও বার্থের জন্য এই রং উপযুক্ত বলে বিবেচিত হয়েছে।
5
8
দ্বিতীয়ত, নীল রঙের আর একটি বড় সুবিধা হল এতে ধুলোবালি বা ছোটখাটো দাগ সহজে চোখে পড়ে না। প্রতিদিন হাজার হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করেন।
6
8
খাবার খাওয়া, ব্যাগ রাখা কিংবা নিয়মিত ওঠানামার ফলে আসনে নানা ধরনের দাগ পড়তে পারে। হালকা রঙের তুলনায় গাঢ় নীল কাপড়ে সেই দাগ কিছুটা কম দৃশ্যমান হয়। ফলে আসন দেখতে তুলনামূলক পরিষ্কার থাকে।
7
8
তৃতীয়ত, দীর্ঘদিন ব্যবহারের উপযোগী রং। ট্রেনের আসন ও বার্থ প্রতিদিন প্রচুর ব্যবহৃত হয়। যাত্রীদের ওঠানামা, লাগেজের ঘষা এবং ধুলোবালির কারণে কাপড়ের চেহারা দ্রুত বদলে যেতে পারে। তাই এমন কাপড় ও রং বেছে নেওয়া প্রয়োজন, যা নিয়মিত ব্যবহারের পরেও দীর্ঘদিন ভাল থাকে।
8
8
যদিও সব ট্রেনের আসন বা বার্থের রং নীল নয়। আধুনিক এলএইচবি কোচ এবং বন্দে ভারত-এর মতো নতুন প্রজন্মের ট্রেনে বিভিন্ন ধরনের রঙের আসন ব্যবহার করা হয়। ট্রেনের ধরন, কামরার শ্রেণি এবং অভ্যন্তরীণ নকশার উপর নির্ভর করে আসনের রং বদলে যায়।