নির্বাচনের আগেই রাজ্যের যুবক, যুবতীদের জন্য বেকার ভাতা দ্বিগুণ বাড়ানোর ঘোষণা করেছিল বিজেপি। রাজ্যে এবার চালু হচ্ছে ‘যুবশক্তি ভরসা স্কিম’ প্রকল্প। ইতিমধ্যেই, এই প্রকল্প নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
2
10
বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে ‘যুবশক্তি’ প্রকল্পের আওতায় যোগ্য তরুণ-তরুণীদের প্রতি মাসে ২,০০০ এবং ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা সামনে এসেছে।
3
10
জানা যাচ্ছে, আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত রূপরেখা প্রকাশিত হতে পারে। মনে করা হচ্ছে, নতুন বছরের শুরু থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে।
4
10
তবে মনে রাখতে হবে, এই প্রকল্পের সুবিধা রাজ্যের প্রত্যেক যুবক-যুবতী পাবেন না। ঝাড়াই-বাছাইয়ের পরই যোগ্যরা টাকা পাবেন। নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে যা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও সরকারের তরফে বলে দেওয়া হয়েছিল।
5
10
জানা গিয়েছে, রাজ্যের তিন শ্রেণীর যুবক-যুবতীরা এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না। যাতে সরকারি অর্থের অপচয় না হয় এবং যোগ্যরা যাতে এই টাকা পান। একনজরে দেখে নেওয়া যাক, কারা কারা এই টাকা পাবেন না।
6
10
প্রথম শর্তে বলা হয়েছে, আবেদনকারী যদি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, পুরসভা, পঞ্চায়েত কিংবা কোনও সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী পদে কর্মরত থাকেন, তাহলে তাঁরা যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন না।
7
10
আবেদনকারীর পরিবারের আর্থিক অবস্থার দিকেও কড়া নজর রাখা হবে। জানা গিয়েছে, উপভোক্তার পরিবারের কোনও সদস্য নিয়মিত আয়কর রিটার্ন ফাইল করলে তারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে পারেন।
8
10
আবেদনকারী যদি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনও আর্থিক প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে তারা যুবশক্তির টাকা পাবেন না। ফর্ম ফিল আপ করলেও ভেরিফিকেশনের সময় এটা ধরা পড়ে যেতে পারে।
9
10
যুবশক্তির ফর্ম ফিল আপের সময় যাবতীয় তথ্য দিতে হবে বলেই মনে করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার ফর্মের সময়ও উপভোক্তা এবং তাঁর পরিবারের যাবতীয় তথ্য দিতে হয়েছিল যার অন্যথা যুবশক্তির সময়েও হবে না।
10
10
যাঁরা আবেদন করবেন তাঁদের যেন নিজস্ব বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। তার পাশাপাশি KYC প্রক্রিয়া যাতে আপডেটেড থাকে। ব্যাঙ্কের তথ্য বা নথিপত্রে অসংগতি থাকলে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।