গত কয়েক দিন ধরে যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা উপরে ঘোরাফেরা করছিল, সেখানে হঠাৎ এই কুয়াশার দাপট কার্যত অভাবনীয়।
3
8
হাওয়া অফিসের খবর অনুযায়ী, চলতি মাসের শুরু থেকেই দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার মেজাজ বেশ খামখেয়ালি।
4
8
পারদ ইতিমধ্যেই ৩৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে, যা গত প্রায় ৫০ বছরে মার্চের শুরুতে রেকর্ড গরম। সেই তপ্ত আবহের মধ্যেই এ দিনের কুয়াশা যেন এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করল।
5
8
মৌসম ভবনের মতে, এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে হিমালয়ের পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে বায়ুমণ্ডলের নীচের স্তরে বাতাস স্থির হয়ে গিয়েছে। তার ওপর বঙ্গোপসাগর থেকে আসা পুবালি হাওয়া প্রচুর জলীয় বাষ্প বয়ে আনায় মাটি ঘেঁষে ঠান্ডা ও আর্দ্র বাতাসের স্তর তৈরি হয়েছে।
6
8
দিনের বেলা চড়া রোদ থাকলেও, রাতে সেই হাওয়া থিতু হয়ে যাওয়ার ফলেই এই ঘন কুয়াশা।
7
8
আবহবিদরা বলছেন, মার্চের শুরুতে উত্তর-পশ্চিম ভারতে এমন ঘটনা একেবারে নতুন নয়। এর আগেও ২০০৮, ২০১০ এবং ২০১৩ সালে মার্চের এই সময়ে কুয়াশার দাপট দেখা গিয়েছিল।
8
8
বিশেষ করে ২০০৮ সালের মার্চ মাসে ঘন কুয়াশার জেরে উত্তর ভারতে বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছিল। এ বছরও ৩-৪ মার্চ নাগাদ একই রকম আবহাওয়া দেখেছিল দিল্লি ও উত্তরপ্রদেশ সংলগ্ন অঞ্চল।