বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ) নিয়ে ক্ষোভ এবার রাস্তায়। দীর্ঘদিনের পাওনা এবং একাধিক দাবি পূরণ না হওয়ায় পাঞ্জাবের সরকারি কর্মীরা শুরু করেছেন ‘পেন ডাউন’ কর্মসূচি। মঙ্গলবার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা কাজ বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন।
2
8
সরকারি কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের বিভিন্ন দাবি নিয়ে শুধু আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ করা হয়নি। বকেয়া ডিএ ও পেনশন সংক্রান্ত দাবিই এই আন্দোলনের অন্যতম প্রধান কারণ।
3
8
‘পাঞ্জাব সাঞ্জা মুলাজম মঞ্চ’-এর ব্যানারে জেলা স্তরেও প্রতিবাদে নামেন সরকারি কর্মীরা। বিভিন্ন সরকারি কার্যালয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দাপ্তরিক কাজও বন্ধ রাখা হয়। ফলে প্রশাসনিক পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
4
8
যদিও কর্মীদের ধর্মঘটকে ‘অবৈধ’ বলে দাবি করেছে পাঞ্জাব সরকার। সরকারি কর্মীদের কর্মসূচির কারণে সাধারণ মানুষের পরিষেবায় অসুবিধা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সরকারের তরফে সতর্ক করা হয়েছে।
5
8
বকেয়া ডিএ এবং ডিআর নিয়ে মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশে ভগবন্ত মানের সরকারকে প্রায় ১৪,১৯১ কোটি টাকা বকেয়া পরিশোধ করতে হবে।
6
8
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ মেটানোর কথা ছিল। কিন্তু এত বিপুল অর্থ অল্প সময়ের মধ্যে দেওয়া সাংবিধানিকভাবে সম্ভব নয়, এই যুক্তি দেখিয়ে আদালতের নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে পাঞ্জাব সরকার।
7
8
অন্যদিকে, কর্মী ও পেনশনভোগীরাও আগেভাগে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন, যাতে রাজ্যের আবেদনের শুনানির আগে তাঁদের বক্তব্যও শোনা হয়।
8
8
একদিকে আদালতের নির্দেশ, অন্যদিকে বিপুল অঙ্কের বকেয়া এবং সরকারি কর্মীদের আন্দোলন, সব মিলিয়ে পাঞ্জাবে ডিএ ইস্যুতে আপ সরকারের উপর চাপ ক্রমশ বাড়ছে।