রাজ্যে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা। কোজাগরী লক্ষ্মী পুজোর আগে থেকেই এর সম্ভাবনা দেখা দিয়েছিল৷ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় নতুন করে ঝড়-বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে।
2
8
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ। এর অর্থ সাগর বা সমুদ্র।
3
8
এর আগে দুর্গাপুজোর আগেও একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত শক্তি সঞ্চয় করতে পারেনি। তবে এবারের পরিস্থিতি বেশ কিছুটা আলাদা। এর প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা রয়েছে।
4
8
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি সরাসরি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে স্থলভাগে না ঢুকলেও, ওড়িশার দক্ষিণ ও অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল বরাবর এগোতে পারে।
5
8
ঝড়ের সরাসরি প্রভাব এ রাজ্যে পড়বে না। তবে এই দুর্যোগের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
6
8
মঙ্গলবারের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়া বদলাতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে।
7
8
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উপকূলের জেলাগুলি সহ পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
8
8
বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে ঝড়ের গতিপ্রকৃতি ও বৃষ্টির তীব্রতা পুরোপুরি নির্ভর করছে সিস্টেমটি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তার ওপর। পরিস্থিতির ওপর কজর রাখছেন আবহাওয়াবিদরা।