বকেয়া ডিএ-এর টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? তা নিয়ে জোর চর্চা রাজ্যের সর্বত্র। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই সরকারি কর্মচারীদের ও পেনশনভোগীদের জন্য ডিএ বাড়ানোর ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার।
2
9
কিন্তু বকেয়া ডিএ নিয়ে জট এখনও কাটেনি। এর মধ্যেই সরকারি পেনশনভোগীদের জন্য বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট চলে এল। জল্পনা, আর কয়েক ঘণ্টার মধ্যেই পেনশনভোগীদের অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ডিএ।
3
9
বাংলার সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশনের মামলায় এবার অন্য মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুভেন্দু অধিকারীর সরকার বকেয়া ডিএ মেটাতে পদক্ষেপ করতে চলেছে।
4
9
ইতিমধ্যেই কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে অনেকেই এখনও বকেয়া ডিএ পাননি বলে অভিযোগ করেছেন।
5
9
এর মাঝেই সরকারি কর্মচারী সংগঠন ফনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লোয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৭ জুলাই শুক্রবার থেকে ২০ জুলাই সোমবারের মধ্যে কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া ডিএ-এর টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে।
6
9
ওয়াকিবহাল মহলের অনুমান, আগামী মঙ্গলবার, ২১ জুলাইয়ের মধ্যে কেএমসি এলাকার পেনশনভোগীরা বকেয়া ডিএ-এর টাকা পাবেন।
7
9
চলতি বছরে ফেব্রুয়ারি মাসে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মচারীদের ডিএ আইনি অধিকার। ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
8
9
চলতি মাসেই নবান্নের তরফে ঘোষণা করা হয়েছিল, ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে, আপাতত তা দেওয়া হবে এই মাসেই।
9
9
অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএর ৫০ শতাংশ চলতি মাসেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছে নবান্নের অর্থ দপ্তর।