আর কয়েক দিনের অপেক্ষা। পরের সপ্তাহের শুরুতেই পেশ হবে রাজ্য বাজেট। বাংলার প্রথম বিজেপি সরকার এই বাজেটে কী কী ঘোষণা করতে চলেছে, তার দিকেই মুখিয়ে আছেন সকলে।
2
11
আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, রাজ্য বাজেটে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ ঘোষণা করা হবে।
3
11
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র যে ৪২ শতাংশের ফারাক রয়েছে, তাও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে।
4
11
রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে মাত্র ১৮ থেকে ২২ শতাংশ হারে ডিএ পান। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পান। অর্থাৎ কেন্দ্রের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ কম ডিএ পাচ্ছেন।
5
11
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়া দেড় সপ্তাহের মধ্যেই বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছেন। যা ঘিরে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে হাসিও ফুটেছে।
6
11
এর মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। সরকারি নির্দেশের ওই ছবিতে উল্লেখ রয়েছে, সরকারি কর্মীদের ২২ শতাংশ ডিএ বাড়ানো হবে। এই ছবির নীচেই মুখ্যসচিব মনোজ আগারওয়ালের স্বাক্ষর রয়েছে।
7
11
এই ডিএ ঘোষণা নিয়েই শোরগোল সমাজমাধ্যমে। এরপর আসল সত্যিটা ফাঁস করলেন খোদ মুখ্যসচিব। গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, বাজেটেই সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করা হবে। তবে ২২ শতাংশ নয়।
8
11
মুখ্যসচিব মনোজ আগারওয়াল জানিয়েছেন, 'এই ভুয়ো নোটিশ যাঁরা বানিয়েছেন, তাঁদের সৃজনশীলতার প্রতি আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়েই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ডিএয়ের হার বিশাল পরিমাণে বাড়ানোর মতো কোনও অতি-মানবিক ক্ষমতা আমার নেই।'
9
11
তিনি আরও বলেন, 'আমার নামে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিভিন্ন নির্দেশিকা তৈরি করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে।'
10
11
মুখ্যসচিবের আবেদন, 'সরকারি কর্মী ও পেনশনভোগীদের অনুরোধ, তাঁরা যেন আমার নাম ও স্বাক্ষরযুক্ত ভাইরাল হওয়া নির্দেশিকাকে সত্য বলে বিশ্বাস না করেন।'
11
11
তাঁর দাবি, 'আনুষ্ঠানিক ঘোষণার জন্য ২২ জুন রাজ্য বাজেট পেশ হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। ততদিন পর্যন্ত অনুগ্রহ করে আমায় আমার সুনাম ও আমার স্বাক্ষর বজায় রাখার সুযোগ দিন।'