সেপ্টেম্বরের শেষলগ্নে দুর্যোগের ঘনঘটা বাংলায়। বর্ষা বিদায়ের সময় ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি হল জেলায় জেলায়। বঙ্গোপসাগরে সৃষ্ট নয়া নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
2
8
আগামী সপ্তাহের শুরুতেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছবে এই গভীর নিম্নচাপ।
3
8
সাইক্লোন 'অর্ণব' আদৌ তৈরি হবে কিনা, তা নিয়ে মৌসম ভবনের তরফে এখনও কিছু জানানো হয়নি। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্যান্ডফল, গতিবেগ নিয়েও এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি।
4
8
এদিকে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। উপকূলের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
5
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির দাপট।
6
8
আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার কমলা, হলুদ সর্তকতা জারি রয়েছে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
8
মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবারের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
8
8
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টির সম্ভাবনাই বেশি।