রেশন তুলতে গিয়ে মাঝেমধ্যেই ঝামেলার সম্মুখীন হচ্ছেন? ফিরে আসতে হচ্ছে? কার্ড সচল রয়েছে কি না সংশয় তা নিয়েও? বারবার রেশন দোকানে না গিয়ে এখন ঘরে বসেই খুব সহজে মোবাইলের মাধ্যমে জেনে নিতে পারেন আপনার রেশন কার্ডের স্ট্যাটাস।
2
9
কার্ড নিষ্ক্রিয় থাকলে বা ই-কেওয়াইসি (e-KYC) অসম্পূর্ণ থাকলে রেশন পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হতে পারে।
3
9
সাধারণত বেশ কয়েকটি কারণে রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। টানা ছ'মাস রেশন না তুললে অনেক সময় কার্ডের তথ্য যাচাই করা হয়।
4
9
পরিবারের কোনও সদস্যের পরিচয় যাচাই বা ই-কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে তথ্য আপডেট করা জরুরি। কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকলে বা আধার যাচাইয়ে সমস্যা হলে রেশন মিলতে বাধা তৈরি হয়।
5
9
এক ব্যক্তিরই নামে একাধিক কার্ড থাকলে তা যাচাই করে সংশোধন বা বাতিল করা হয়। রেশন কার্ডের বর্তমান পরিস্থিতি যাচাই করতে কেন্দ্রীয় সরকারের UMANG অ্যাপ ব্যবহার করতে পারেন।
6
9
প্রথমে নিজের মোবাইলে UMANG অ্যাপ ওপেন করুন। অ্যাপে লগ ইন করে সার্চ বারে ‘মেরা রেশন’ বা ‘PDS’ লিখে খুঁজুন। এরপর তালিকা থেকে নিজের রাজ্যের নাম বেছে নিন।
7
9
নির্দিষ্ট অপশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার রেশন কার্ড এবং পরিবারের সদস্যদের স্ট্যাটাস।
8
9
কার্ডে আধার সংযোগ বা ই-কেওয়াইসি বাকি থাকলে দেরি না করে সরাসরি স্থানীয় রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র রাখা বাধ্যতামূলক। রেশন দোকানের POS মেশিনে বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমেই এই কাজ সম্পন্ন করা সম্ভব।
9
9
প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক সময় তথ্য আপডেট হয় না, কিছুটা সময় লাগে। তাই আপডেট হওয়ার পর ফের একবার অনলাইন স্ট্যাটাস যাচাই করে নেওয়া ভালো।