পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্ততরে ৭১৯০টি স্থায়ী পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আগামী ২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
2
11
বুধবার সল্টলেকে পঞ্চায়েত ভবনে প্রশাসনিক বৈঠকের পর এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র মাধ্যমে এই সব নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
3
11
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্থায়ী পদের পাশাপাশি প্রায় ১০০০টি অস্থায়ী পদেও নিয়োগ করা হবে। স্থায়ী এবং চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৮২০০টি পদে নিয়োগ করা হবে। আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হবে বলে জানিয়েছেন তিনি।
4
11
শুভেন্দুর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে পঞ্চায়েত ব্যবস্থায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং আর্থিক লুটপাট হয়েছে। ভোটের নামে লুট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
5
11
তবে কোন পদে কতজন নিয়োগ করা হবে, যোগ্যতা কী হবে এবং আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে।
6
11
গ্রামীণ কর্মসংস্থান একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১২৫ দিনের কাজ বা ভিবি-জি রামজি কর্মসূচির অধীনে কেন্দ্রের বরাদ্দ অনুযায়ী রাজ্যে ২২ কোটি কর্মদিবস তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য ১৩ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে।
7
11
এর মধ্যে কেন্দ্রের দেওয়ার কথা প্রায় ৮ হাজার কোটি টাকা এবং রাজ্যের বরাদ্দ প্রায় ৫ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রীর জানান, ইতিমধ্যেই প্রথম দফায় কেন্দ্রের তরফে ১২০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
8
11
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ৬৫ লক্ষ ৬২ হাজার কর্মদিবস তৈরি করা সম্ভব হয়েছে। তাঁর দাবি, নতুন সরকারের উদ্যোগে প্রতিদিন ২২ লক্ষ মানুষ এই কর্মসূচির অধীনে কাজ করতে পারবেন।
9
11
শুভেন্দু আরও জানান, নতুন সরকার আসার পর যাচাইয়ের মাধ্যমে ৩২ লক্ষ ভুয়ো জবকার্ড বাতিল করা হয়েছে। নতুন করে ১০ লক্ষ জবকার্ড ইস্যুও করা হয়েছে।
10
11
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, দপ্তরের অন্যান্য আধিকারিক, রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক এবং বিডিওরা। নিয়োগের পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পরিকাঠামো উন্নয়ন নিয়েও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
11
11
নিউটাউনে নতুন পঞ্চায়েত ভবন তৈরি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য। প্রস্তাবিত নতুন বিধানসভা ভবনের জন্য চিহ্নিত জমির পাশে প্রায় পাঁচ একর জায়গায় এই ভবন তৈরি হবে।