মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়লেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকরা। প্রাথমিক ফলাফল সামনে আসতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকানদের জন্য নেমে এল বড়সড় ধাক্কা। ভারতীয় বংশোদ্ভুত ডেমোক্র্যাট প্রার্থী পিয়া ডান্ডিয়ার জয় ঘিরেও বিশ্বজুড়ে চর্চা তুঙ্গে।
2
6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের রিপাবলিকান প্রার্থী কেসি আসকারকে পরাজিত করে ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের নির্বাচনে জয়ী হয়েছেন ৩৯ বছর বয়সি ডেমোক্র্যাট নেত্রী পিয়া।
3
6
প্রমিলা জয়াপালের পর মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ইতিহাস গড়লেন পিয়া ডান্ডিয়া। নির্বাচনে পিয়া ডান্ডিয়া পেয়েছেন ৫১.৯ শতাংশ ভোট।
4
6
পিয়ার জন্ম ও বেড়ে ওঠা পাম বিচ কাউন্টিতে। তাঁর শৈশব কেটেছে ফ্লোরিডার জুপিটার এলাকায়। ১৯৮০ সালে তাঁর বাবা-মা জয়পুর থেকে যুক্তরাষ্ট্রে চলে আসেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এসে পিয়ার বাবা চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে জুপিটারে তাঁর মা একটি মন্টেসরি স্কুল প্রতিষ্ঠা করেন।
5
6
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন পিয়া। বস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বস্টনে ‘টিচ ফর আমেরিকা’ কর্মসূচির আওতায় শিক্ষকতা শুরু করেন পিয়া। ২৮ বছর বয়সে হারলেমের ডেমোক্রেসি প্রেপ এন্ডুরেন্স হাই স্কুলে অধ্যক্ষের দায়িত্ব পান তিনি।
6
6
২০২০ সালে হোয়াইট হাউস ফেলো হিসেবে হোয়াইট হাউস ডোমেস্টিক পলিসি কাউন্সিল এবং মার্কিন শিক্ষা বিভাগে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে অ্যাপলে সরকারি খাতের বিভিন্ন উদ্যোগের নেতৃত্ব দেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিৎজকার তাঁকে রাজ্যের পি-২০ কাউন্সিলে নিযুক্ত করেন।