কষ্ট করে উপার্জন করা টাকা শুধু সঞ্চয় করলেই হয় না, সঠিক জায়গায় বিনিয়োগ করাও অত্যন্ত জরুরি। বিশেষ করে যাঁরা ঝুঁকি এড়িয়ে নিশ্চিত রিটার্ন পেতে চান, তাঁদের কাছে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি বরাবরই আকর্ষণীয়।
2
13
এই প্রকল্পগুলিতে রয়েছে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তার নিশ্চয়তা। হাতে যদি এককালীন ২ লক্ষ টাকা থাকে, তাহলে তা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করে ভাল অঙ্কের সুদ পাওয়া সম্ভব।
3
13
অক্টোবর-ডিসেম্বর ২০২৬ ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত রেখেছে কেন্দ্র। ফলে পোস্ট অফিসের চারটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে।
4
13
পোস্ট অফিস টাইম ডিপোজিট: এককালীন টাকা বিনিয়োগ করে পাঁচ বছর পর মোটা অঙ্কের রিটার্ন পেতে চাইলে পোস্ট অফিসের ৫ বছরের টাইম ডিপোজিট ভাল বিকল্প হতে পারে। এই প্রকল্পে বর্তমানে বার্ষিক সুদের হার ৭.৫ শতাংশ।
5
13
সুদ ত্রৈমাসিক ভিত্তিতে গণনা করা হলেও তা বছরে একবার অ্যাকাউন্টে জমা হয়। কেউ যদি এককালীন ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে পাঁচ বছর পর মোট প্রায় ২,৭৭,১৩৬ টাকা পাবেন। অর্থাৎ, সুদ বাবদ আয় হবে প্রায় ৭৭,১৩৬ টাকা।
6
13
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট: পাঁচ বছর পর এককালীন বড় অঙ্কের টাকা পেতে চাইলে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC বিবেচনা করতে পারেন। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক সুদের হার ৭.৭ শতাংশ।
7
13
এখানে চক্রবৃদ্ধি হারে সুদ জমা হয়। ২ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছর পর পাওয়া যাবে প্রায় ২,৮৯,৮০৭ টাকা। অর্থাৎ, সুদ বাবদ আয় প্রায় ৮৯,৮০৭ টাকা। পুরনো কর কাঠামো অনুযায়ী নির্দিষ্ট শর্তে আয়কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়।
8
13
মাসিক আয় প্রকল্প: যাঁরা এককালীন রিটার্নের পরিবর্তে প্রতি মাসে নির্দিষ্ট আয় চান, তাঁদের জন্য রয়েছে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা MIS। এই প্রকল্পে বার্ষিক সুদের হার ৭.৪ শতাংশ।
9
13
২ লক্ষ টাকা জমা রাখলে প্রতি মাসে প্রায় ১,২৩৩ টাকা সুদ পাওয়া যাবে। পাঁচ বছরে মোট সুদের পরিমাণ দাঁড়াবে প্রায় ৭৪,০০০ টাকা। মেয়াদ শেষে আসল ২ লক্ষ টাকাও ফেরত পাওয়া যাবে।
10
13
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: ৬০ বছর বা তার বেশি বয়সিদের জন্য রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)। এই প্রকল্পে সুদের হার ৮.২ শতাংশ। ২ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি তিন মাসে ৪,১০০ টাকা সুদ পাওয়া যাবে।
11
13
পাঁচ বছরে মোট সুদের পরিমাণ ৮২,০০০ টাকা। মেয়াদ শেষে আসল ২ লক্ষ টাকাও ফেরত পাবেন বিনিয়োগকারী।
12
13
পাঁচ বছর পর এককালীন টাকা পেতে চাইলে NSC বা টাইম ডিপোজিট বেছে নিতে পারেন। নিয়মিত আয়ের জন্য MIS এবং প্রবীণ নাগরিকদের জন্য SCSS উপযুক্ত বিকল্প।
13
13
তবে বিনিয়োগের আগে সুদের উপর প্রযোজ্য আয়কর, প্রকল্পের শর্ত এবং নিজের আর্থিক প্রয়োজন ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। সেখানে পোস্ট অফিসে গিয়ে সমস্ত তথ্য সঠিকভাবে দেখে নেবেন।