শাহিদ-রশ্মিকার প্রেম থেকে জ্যাক রিচারের অ্যাকশন— এই সপ্তাহে ওটিটিতে কী কী পাবেন?
নিজস্ব সংবাদদাতা
১১ আগস্ট ২০২৬ ০০ : ০০
শেয়ার করুন
1
10
আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহটি ওটিটিপ্রেমীদের জন্য রীতিমত রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হতে চলেছে। নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, জিওহটস্টার থেকে শুরু করে লায়ন্সগেট প্লে—বিভিন্ন প্রধান ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আসছে জমজমাট সব কন্টেন্ট। কোর্টরুমে সওয়াল-জবাব থেকে শুরু করে গোলমেলে প্রেম, রাজনৈতিক ষড়যন্ত্র, ক্রাইম, সাইকোলজিক্যাল হরর কিংবা দর্শকপ্রিয় সিরিজের নতুন সিজন—সব মিলিয়ে বিনোদনের কোনও কমতি থাকছে না। এই তালিকার একদম সামনের সারিতে রয়েছে শাহিদদ কাপুর, কৃতি শ্যানন ও রশ্মিকা মন্দানার ত্রিকোণ প্রেমের গল্প ‘ককটেল ২’, ২৬/১১ মুম্বই হামলার পটভূমিতে তৈরি সারভাইভাল ড্রামা ‘ভারত ভাগ্য বিধাতা’, এবং অ্যালান রিচসনের জনপ্রিয় অ্যাকশন থ্রিলার ‘রিচার: সিজন ৪’।
2
10
১. ককটেল ২ – ১৪ আগস্ট (নেটফ্লিক্স)
হোমি আদাজানিয়ার ২০১২ সালের সাড়া জাগানো রোমান্টিক ড্রামা ‘ককটেল’-এর সরাসরি সিক্যুয়েল না হলেও, এটি তার একটি স্পিরিচুয়াল সাকসেসর। ছবির কেন্দ্র রয়েছে কুণাল, দিয়া এবং অ্যালি—এই তিন চরিত্র। কুণাল (শাহিদ কাপুর) দীর্ঘদিনের সম্পর্কে থাকা দিয়া (রশ্মিকা মন্দানা) বিয়ের চাপের মুখে সিসিলিতে ছুটি কাটাতে যান। সেখানে তাঁদের দেখা হয় দিয়ার মুক্তমনা বন্ধু অ্যালি (কৃতি শ্যানন)-র সঙ্গে। নিছক রসিকতা থেকে শুরু হওয়া একটি পরীক্ষার জেরে অ্যালির প্রতি কুণালের আসল আকর্ষণ ও তৈরি হওয়া নিরাপত্তাহীনতা কীভাবে তাদের সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলে, সেটাই ছবির মূল পটভূমি।
3
10
২. ভারত ভাগ্য বিধাতা – ১৪ আগস্ট (জি ফাইভ)
২৬/১১-এর মুম্বই সন্ত্রাসী হামলার পটভূমিতে তৈরি এই সারভাইভাল ড্রামায় রাজনৈতিক কূটকচালের চেয়ে সাধারণ চিকিৎসাকর্মীদের সাহসিকতাকে তুলে ধরা হয়েছে। কামা অ্যান্ড আলব্লেস হাসপাতালের নার্স ও কর্মীরা যখন চারপাশের হিংসা ও মৃত্যুর মাঝেও জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যান, সেই টানটান উত্তেজনার মুহূর্তগুলোই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে।
4
10
৩. রিচার: সিজন – ১২ আগস্ট (প্রাইম ভিডিও)
লি চাইল্ডের ১৩তম উপন্যাস ‘গন টুমরো’ -র ওপর ভিত্তি করে তৈরি এই সিজনে অ্যালান রিচসন ফিরছেন জ্যাক রিচার চরিত্রে। ফিলাডেলফিয়ার মেট্রোতে এক রহস্যময় যাত্রীর সঙ্গে দেখা হওয়ার পর থেকেই রিচার জড়িয়ে পড়েন এক গভীর আন্তর্জাতিক ও রাজনৈতিক ষড়যন্ত্রে। এই সিজনেও মারিয়া স্টেন (নেগলে)-এর সঙ্গে একঝাঁক নতুন তারকা যুক্ত হয়েছেন।
5
10
৪. আখরি সওয়াল – ১৪ আগস্ট (লায়ন্সগেট প্লে)
নমশি চক্রবর্তী অভিনীত মেধাবী অথচ রূক্ষ ছাত্র ভিকি হেগড়ে এবং সঞ্জয় দত্ত অভিনীত অধ্যাপক গোপাল নাদকার্নির আদর্শগত ও রাজনৈতিক সংঘাত নিয়ে তৈরি হয়েছে এই ছবি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) নিয়ে ভিকির থিসিস এবং তা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় স্তরে তৈরি হওয়া রাজনৈতিক শোরগোল ছবির মূল আকর্ষণ। এর আড়ালে লুকিয়ে থাকা বহু পুরনো একটি রহস্য ও গবেষক পল্লবী মেননের নিখোঁজ হওয়ার ঘটনা গল্পটিকে ভিন্ন মোড় দেয়। অমিতাভ সাধ, সমীরা রেড্ডির মতো তারকারাও রয়েছেন এতে।
6
10
৫. মাই ব্রিলিয়ান্ট কেরিয়ার – ১৩ আগস্ট (নেটফ্লিক্স)
মাইলস ফ্র্যাঙ্কলিনের ১৯০১ সালের বিখ্যাত অস্ট্রেলিয়ান উপন্যাসের প্রথম টেলিভিশন অ্যাডাপ্টেশন এটি। বিংশ শতাব্দীর শুরুতে গ্রামীণ অস্ট্রেলিয়ায় এক স্বাধীনচেতা তরুণী সিবিলা মেলভিনের লেখক হওয়ার স্বপ্ন এবং সমাজের নির্ধারিত বিবাহ প্রথার বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরে এই সিরিজ।
7
10
৬. মোরিনহো – ১১ আগস্ট (নেটফ্লিক্স)
ফুটবল জগতের অন্যতম সফল, বিতর্কিত এবং বর্ণময় ম্যানেজার হোসে মরিনহোর দু' দশকের কোচিং কেরিয়ার নিয়ে তৈরি হয়েছে এই তিন পর্বের তথ্যচিত্রটি। পোর্তো থেকে রিয়াল মাদ্রিদ, চেলসি থেকে রোমা—তাঁর কোচিং জীবনের উত্থান-পতন ধরা পড়েছে স্যার অ্যালেক্স ফার্গুসন, জ্লাটন ইব্রাহিমোভিচ, ইকার ক্যাসিয়াসদের জবানিতে।
8
10
৭. উইমেন ইন ব্লু: সিজন ২ – ১২ আগস্ট (আগস্ট ১২, অ্যাপল টিভি)
বারবারা মোরি অভিনীত এই প্রশংসিত স্প্যানিশ ক্রাইম ড্রামার নতুন সিজনে তদন্তের সূত্র ধরে পৌঁছে যায় ১৯৬৮ সালের মেক্সিকান ছাত্র গণহত্যার মতো ঐতিহাসিক ও রাজনৈতিক সংবেদনশীল ঘটনায়।
9
10
৮. দ্য ট্রেটার্স: সিজন ২ – ১৩ আগস্ট (প্রাইম ভিডিও)
করণ জোহরের সঞ্চালনায় ফিরছে এই জনপ্রিয় রিয়েলিটি শো, যেখানে ২০ জন প্রতিযোগী বিশ্বাসঘাতকতা, কূটকৌশল এবং বুদ্ধিমত্তার খেলায় মেতে উঠবেন টিকে থাকার লড়াইয়ে।
10
10
৯. আরোপি – ১৪ আগস্ট (লায়ন্সগেট প্লে)
একটি চুরি করতে গিয়ে দুই চোর যখন ভুলবশত একটি পুতুলের মধ্যে বন্দি ‘যক্ষিণী’কে মুক্ত করে দেয়, তখন শুরু হয় এক অতিপ্রাকৃত বিভীষিকা। বৈশাখ রবি অভিনীত এই হরর ড্রামা বোনা হয়েছে পারিবারিক অভিশাপ ও খুনের রহস্য নিয়ে।