দেবগুরুর আশীর্বাদে নতুন শুরুর সুযোগ, পদোন্নতির যোগ! বৃহস্পতির গোচরে রকেটের গতিতে উন্নতি কাদের?
নিজস্ব সংবাদদাতা
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ : ৪১
শেয়ার করুন
1
11
অক্টোবর মাসের শেষ সপ্তাহে বৃহস্পতি কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। এর ফলে একাধিক রাশির জাতকেরা লাভবান হবেন। কারা তাঁরা, জেনে নিন। ছবি-সংগৃহীত
2
11
মেষ: মেষ রাশির জাতকদের জন্য এই গোচর অত্যন্ত শুভ হতে পারে। উচ্চশিক্ষা, ভাগ্য, বিদেশযাত্রা ও কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। ছবি-সংগৃহীত
3
11
দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোতে পারে। নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়বে। প্রেম ও সৃজনশীল কাজেও সাফল্যের সম্ভাবনা রয়েছে।ছবি-সংগৃহীত
4
11
মিথুন: আর্থিক দিক থেকে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। আয় বাড়ার পাশাপাশি নতুন কোনও উপার্জনের পথ খুলতে পারে। ছবি-সংগৃহীত
5
11
পরিবারে সুখ-শান্তি বাড়বে। বাড়ি, সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত কোনও পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ লাভজনক হতে পারে।ছবি-সংগৃহীত
6
11
সিংহ: যে রাশিতে বৃহস্পতি গোচর করবে, সেই সিংহ রাশির জাতকরাই সরাসরি এর প্রভাব পাবেন। ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক সম্মান বাড়তে পারে। ছবি-সংগৃহীত
7
11
চাকরিতে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। বিবাহ বা সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে।ছবি-সংগৃহীত
8
11
তুলা: কর্মজীবন ও সামাজিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে পারে। চাকরিতে নতুন সুযোগ, পদোন্নতি কিংবা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ছবি-সংগৃহীত
9
11
ব্যবসায়ীদের নতুন ক্লায়েন্ট বা গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।ছবি-সংগৃহীত
10
11
ধনু: ধনু রাশির জাতকদের জন্য শিক্ষা, সৃজনশীলতা, প্রেম ও সন্তানের দিক থেকে সময়টি শুভ হতে পারে। পড়াশোনায় সাফল্য, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল করবেন এই সময়।ছবি-সংগৃহীত
11
11
নতুন প্রতিভা বিকাশের সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। সৃজনশীল পেশার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জন্য বিশেষভাবে ভাল সময় হতে পারে।ছবি-সংগৃহীত