আমাদের চারপাশের পরিবেশ, মানুষের কথা বা দৈনন্দিন চাপ অনেক সময় অজান্তেই আমাদের মনের উপর প্রভাব ফেলে। হঠাৎ ক্লান্তি লাগা, মন খারাপ হয়ে যাওয়া বা অস্বস্তি-এসবই অনেক সময় ‘নেগেটিভ এনার্জি’-র ফল বলে মনে করা হয়। তবে এই সমস্যা থেকে বাঁচতে সবসময় বড় কিছু করার দরকার নেই।
2
10
রান্নাঘরের খুব সাধারণ কয়েকটি জিনিসই প্রতিদিন সঙ্গে রাখলে মন ভাল রাখতে সাহায্য করতে পারে।
3
10
লবণঃ লবণকে বহুদিন ধরেই শুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয়। অনেকের বিশ্বাস, এটি খারাপ বা নেতিবাচক শক্তি শোষণ করতে পারে। তাই আপনি চাইলে একটি ছোট কাগজ বা কাপড়ে সামান্য লবণ বেঁধে ব্যাগে বা পকেটে রাখতে পারেন। এতে মানসিকভাবে একটা সুরক্ষার অনুভূতি তৈরি হয়, যা আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।
4
10
লবঙ্গঃ আমরা সাধারণত রান্নায় ব্যবহার করি, কিন্তু এর গন্ধ এবং গুণাগুণ মনকে শান্ত রাখতে সাহায্য করতে পারে বলে মনে করা হয়। অনেকেই বলেন, লবঙ্গ সঙ্গে রাখলে উদ্বেগ বা টেনশন কিছুটা কমে। বিশেষ করে যাঁদের সারাদিন কাজের চাপ বেশি থাকে, তাঁদের জন্য এটি উপকারী হতে পারে।
5
10
হলুদঃ ভারতীয় সংস্কৃতিতে খুবই পবিত্র একটি উপাদান হল হলুদ। এক চিমটি হলুদ শুভ শক্তির প্রতীক বলে ধরা হয়। অনেকেই বিশ্বাস করেন, হলুদ ঘরে ইতিবাচকতা বাড়াতে সাহায্য করে।
6
10
দারচিনিঃ এটি মানসিক শান্তি ও উন্নতির প্রতীক হিসেবে ধরা হয়, আর সর্ষে ছড়িয়ে দিলে তা নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস।
7
10
তেজপাতাঃ এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, বরং অনেক সংস্কৃতিতে এটি ইতিবাচক শক্তির প্রতীক হিসেবেও ধরা হয়। তেজপাতা সঙ্গে রাখলে মন শক্ত থাকে এবং নেতিবাচক চিন্তা কিছুটা দূরে থাকে, এমনটাই বিশ্বাস।
8
10
সবচেয়ে ভালো বিষয় হল, এই তিনটি জিনিসই খুব সহজে পাওয়া যায় এবং খরচও প্রায় নেই বললেই চলে। কোনও বিশেষ নিয়ম মানার দরকার নেই। শুধু অল্প পরিমাণে সঙ্গে রাখলেই হবে।
9
10
তবে একটা কথা মনে রাখা জরুরি, এই পদ্ধতিগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, বরং মানসিক স্বস্তি দেওয়ার একটি সহজ উপায়। আসল শক্তি আসে আপনার নিজের চিন্তা, আত্মবিশ্বাস এবং জীবনযাপন থেকে।
10
10
তাই এগুলোকে সহায়ক হিসেবে ব্যবহার করুন, কিন্তু নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে বিশ্রাম, ভালো খাবার এবং ইতিবাচক ভাবনাকেও সমান গুরুত্ব দিন।