ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)-এর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান এনপিসিআই ভীম সার্ভিস লিমিটেড, আজ ভীম পেমেন্ট অ্যাপে ইউপিআই পেমেন্টের জন্য 'বায়োমেট্রিক অথেন্টিকেশন' সুবিধা চালুর ঘোষণা করেছে।
2
5
এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকগনিশন (মুখমণ্ডল শনাক্তকরণ) ব্যবহার করে ৫,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন অনুমোদন করতে পারবেন। এর ফলে দৈনন্দিন পেমেন্ট প্রক্রিয়া আরও দ্রুত, সহজ এবং নিরাপদ হয়ে উঠবে। বর্তমানে iOS এবং Android—উভয় অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসের জন্যই এই ফিচারটি উপলব্ধ, তবে ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল রিকগনিশন সুবিধা থাকা আবশ্যক।
3
5
এই নতুন সুবিধা চালুর ফলে, ভীম ব্যবহারকারীদের এখন থেকে প্রতিটি পেমেন্টের জন্য ম্যানুয়ালি বা হাতে লিখে ইউপিআই পিন প্রবেশ করানোর প্রয়োজন হবে না। যেসব ক্ষেত্রে ব্যবহারকারীরা তাদেরপিন ভুলে যান কিংবা ভুল পিন প্রবেশ করিয়ে ফেলেন - যার ফলে অনেক সময় পেমেন্ট ব্যর্থ হয়ে যায় - সেসব পরিস্থিতিতে এই ফিচারটি বিশেষভাবে সহায়ক হবে। এটি পেমেন্টের অভিজ্ঞতাকে আরও মসৃণ ও নির্ভরযোগ্য করে তুলবে। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের টাকা পাঠানো, বিভিন্ন দোকানে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা এবং অনলাইন লেনদেন-সহ পেমেন্টের প্রায় সব সাধারণ ক্ষেত্রেই এই ফিচারটি ব্যবহার করা যাবে। যা দৈনন্দিন জীবনে ডিজিটাল পেমেন্টকে আরও স্বজ্ঞাত ও সহজবোধ্য করে তুলবে।
4
5
বায়োমেট্রিক অথেন্টিকেশন পেমেন্টের অভিজ্ঞতায় নিরাপত্তার একটি বাড়তি স্তর যুক্ত করে। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল রিকগনিশন প্রতিটি ব্যবহারকারীর জন্য অনন্য বা স্বতন্ত্র হয় এবং তা সরাসরি ডিভাইসের মধ্যেই সংরক্ষিত থাকে, তাই পেমেন্ট প্রক্রিয়াটি ব্যবহারকারীর নিজস্ব পরিচয়ের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকে। এটি পিন অন্য কারোর সঙ্গে শেয়ার হয়ে যাওয়া কিংবা ভুলপিন প্রবেশ করানোর মতো ঝুঁকিগুলো কমিয়ে দেয়, যার ফলে ব্যবহারকারীরা এখন আরও অধিক আস্থার সঙ্গে লেনদেন করতে পারবেন। তবে ৫,০০০ টাকার বেশি অঙ্কের লেনদেনের ক্ষেত্রে যথারীতি ইউপিআই পিন-এর মাধ্যমেই অনুমোদন বা অথেন্টিকেশন সম্পন্ন করতে হবে; যা বড় অঙ্কের পেমেন্টগুলোর জন্য নিরাপত্তার একটি বাড়তি সুরক্ষা নিশ্চিত করবে।
5
5
ভীম পেমেন্ট অ্যাপে বায়োমেট্রিক অথেন্টিকেশন কীভাবে চালু করবেন: BHIM পেমেন্ট অ্যাপটি খুলুন। 'Profile' (প্রোফাইল) বিভাগে যান। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি নির্বাচন করুন। 'Biometric Transactions' (বায়োমেট্রিক লেনদেন) সুবিধাটি সক্রিয় করুন। এখন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই ৫,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন