শুক্রবার ধনতেরাস। তার ঠিক দু’দিন পরেই দীপাবলি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বৈদিক সায়েন্স (আইআইভিএস) এই উৎসবের পুজোর মুহূর্ত, সোনা-রুপো বা অন্যান্য মূল্যবান ধাতু কেনার সঠিক সময় জানিয়েছে।
2
10
আইআইভিএস-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা গুরুদেব বিক্রান্ত জৈন এও জানিয়েছেন যে, এই শুভ মুহূর্তে কোন কোন জিনিস করা উচিৎ নয়। বিক্রান্ত জানিয়েছেন, “ধনতেরাস শুধু সোনা কেনার বিষয় নয়। এটি সঠিক উদ্দেশ্য নিয়ে স্বাস্থ্য, সম্পদ এবং সৌভাগ্যকে স্বাগত জানানোর একটি উপলক্ষ।”
3
10
ত্রয়োদশী তিথি ৬ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। শেষ হবে ৭ নভেম্বর সকাল ১০টা ৪৭ মিনিটে। প্রধান ধনতেরাস পুজো সূর্যাস্তের সময় ও তার পরে অনুষ্ঠিত হয়। নয়াদিল্লিতে পুজোর শুভ মুহূর্ত সন্ধ্যা ৬টা ০২ মিনিট থেকে ৭টা ৫৭ মিনিট পর্যন্ত।
4
10
ধনতেরাসে সোনা-রুপো কেনা প্রচলিত প্রথা। তবে, উৎসবটি পালন করার জন্য যে দামি গয়না কিনতেই হবে, এমন কোনও কথা নেই। অনেক পরিবার সোনা বা রুপোর মুদ্রার বদলে নতুন বাসনপত্র বা অন্যান্য গৃহস্থালীর জিনিস কিনে থাকে।
5
10
নতুন ঝাড়ু কেনাও একটি ঐতিহ্যবাহী প্রথা, কারণ এটি পরিচ্ছন্নতা ও সমৃদ্ধির প্রতীক। কিছু পরিবার আবার ধনে পাতার বীজও কেনে, যা বৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক।
6
10
ধনতেরাসের কেনাকাটার পরিকল্পনা থাকলে, বের হওয়ার আগেই একটি বাজেট ঠিক করে নিন। এই ঐতিহ্য পালনের জন্য নিজের সামর্থ্যের চেয়ে বেশি খরচ করার কোনও প্রয়োজন নেই।
7
10
ধনতেরাসে নিজের এবং পরিজনদের সুখ-সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য কিছু জিনিস অবশ্যই মেনে চলুন। আপনার বাড়ি এবং পুজোর স্থান পরিষ্কার রাখুন। আপনার পারিবারিক ঐতিহ্য অনুসারে দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং ভগবান ধন্বন্তরীর পুজো করুন।
8
10
আপনার সাধ্যের মধ্যে কিছু কিনুন। তা সোনা এবং রুপো জনপ্রিয় পছন্দ, তবে নতুন বাসনপত্র এবং অন্যান্য গৃহস্থালীর সামগ্রীও কেনা যায়। যদি আপনার পারিবারিক ঐতিহ্যের অংশ হয় তবে যম দীপম পালন করুন।
9
10
অনেক পরিবার উৎসবের সময় তাদের বাড়ির চারপাশে প্রদীপ রাখে। যাদের প্রয়োজন, তাদের খাদ্য, বস্ত্র বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার কথা বিবেচনা করুন।
10
10
আপনার ঐতিহ্যে অশুভ বলে বিবেচিত জিনিসপত্র ত্যাগ করুন। টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন। সন্ধ্যার পুজোর সময় আপনার বাড়ি অন্ধকার রাখবেন না। শুধুমাত্র ধনতেরাস বলেই আপনার সোনা বা কোনো দামী জিনিস কেনার প্রয়োজন নেই।