মৃত্যু আসন্ন? এই তিন লক্ষণ দেখলেই বুঝবেন হাতে রয়েছে আর ২৪ ঘণ্টা
নিজস্ব সংবাদদাতা
৫ নভেম্বর ২০২৬ ১৬ : ১৮
শেয়ার করুন
1
6
মৃত্যু অবশ্যম্ভাবী। তবু সাধারণ মানুষের মধ্যে মৃত্যু নিয়ে ভীষণ ভয় দেখা যায়। হঠাৎ করে প্রিয়জনকে হারানোর ভয়ে কাঁটা হয়ে থাকেন কম বেশি সকলেই। কিন্তু জানেন কি মৃত্যুর আগে কিছু লক্ষণ দেখা যায়? ছবি- সংগৃহীত
2
6
আমেরিকান নার্স জুলি ম্যাকফ্যাডেন তাঁর দীর্ঘ কেরিয়ারে বহু রোগীকে চোখের সামনে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখেছেন। তিনি তাঁদের নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে দেখেছেন, মৃত্যুর আগে শরীরে ৩ টি লক্ষণ দেখা দেয়। কী সেগুলো? ছবি- সংগৃহীত
3
6
জুলির কথা অনুযায়ী, মৃত্যুর ২৪ ঘণ্টা আগে থেকেই এই লক্ষণগুলো দেখা দেয়। অবজার্ভ করলেই অসুস্থ বা মৃতপ্রায় নিকট আত্মীয়ের মৃত্যু যে আসন্ন সেটার ইঙ্গিত নাকি পাওয়া যায়। ছবি- সংগৃহীত
4
6
জুলি তাঁর লেখা বই 'নাথিং টু ফিয়ার: ডিমিস্টিফায়িং ডেথ টু লিভ মোর ফুল্লি' বইতে লিখেছেন মৃত্যুর ২৪ ঘণ্টা আগে হঠাৎ করেই খিদ কমে যায়। কমে যায় তেষ্টাও।ছবি- সংগৃহীত
5
6
সাড়া দেওয়া কমিয়ে দেয় শরীর। বেড়ে যায় ঘুমের পরিমাণ। কথা জড়িয়ে আসে। ছবি- সংগৃহীত
6
6
শ্বাস-প্রশ্বাসের ধরনে বদল আসে। কখনও দ্রুত গতিতে শ্বাস পড়ে, কখনও দারুণ ধীর গতিতে। কখনও কখনও অদ্ভুত শব্দ হয় শ্বাস নেওয়ার সময়।ছবি- সংগৃহীত