বাড়ল আমূল-এর ঘি ও মাখনের দাম। দুধের উৎপাদন খরচ বৃদ্ধির যুক্তি দেখিয়ে এই দুই দুগ্ধজাত পণ্যের দাম বৃদ্ধির ঘোষণা করেছে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড।
2
6
২ নভেম্বর থেকে এক কেজির ঘিয়ের কার্টনের দাম ৬৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৮০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় দাম বাড়ল ৪০ টাকা। ৫০০ গ্রামের পিওর ঘিয়ের পাউচের ক্ষেত্রেও দাম বেড়েছে। আগে যার জন্য খরচ করতে হত ৩২৫ টাকা, এখন তার নতুন দাম ৩৪৫ টাকা।
3
6
আমূলের গরুর দুধের ঘিয়ের দাম ৫০০ মিলিলিটারের পাউচ কিনতে আগে লাগত ৩৫০ টাকা। এখন সেই একই প্যাকেটের জন্য দিতে হবে ৩৭০ টাকা। অন্যদিকে, এক লিটারের পাউচের দাম ৬৯৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৩৫ টাকা। অর্থাৎ এই প্যাকেটেও ৪০ টাকা বেশি খরচ করতে হবে ক্রেতাদের।
4
6
আমূলের মাখন কিনতেও এখন বেশি টাকা গুনতে হবে। ১০০ গ্রামের প্যাকেটের দাম ৬৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৬ টাকা। ৫০০ গ্রামের প্যাকেটের ক্ষেত্রে পুরনো দাম ছিল ৩১০ টাকা। নতুন মূল্য অনুযায়ী, তা কিনতে খরচ হবে ৩২৫ টাকা। অর্থাৎ বড় প্যাকেটের দাম বাড়ল ১৫ টাকা।
5
6
গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড-এর পক্ষ থেকে বলা হয়েছে, ৩৬ লক্ষ কৃষকের মালিকানাধীন একটি সমবায় প্রতিষ্ঠান হিসেবে, দুধ উৎপাদনের খরচ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমূল মাখন ও ঘি-এর দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
6
6
গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড দেশের অন্যতম শীর্ষ দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আগের অর্থবছরের ৬৫,৯১১ কোটি টাকার তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে সংস্থার টার্নওভার ১১.৪ শতাংশ বেড়ে ৭৩,৪৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত অর্থবছরে আমূল ব্র্যান্ডের মোট টার্নওভার ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।