হঠাৎ কোনও দুঃসংবাদ পেলে মন খারাপ হওয়া তো স্বাভাবিক৷ কিন্তু সেই মনখারাপের ধাক্কা যদি এসে লাগে সরাসরি হৃদযন্ত্রে? আচমকা কোনও খারাপ খবর থেকে হতে পারে হার্ট অ্যাটাক!
2
12
প্রিয়জনের মৃত্যুসংবাদ, সম্পর্ক ভাঙার খবর কিংবা হঠাৎ কোনও ভয়ংকর ঘটনার খবর, মানসিক ধাক্কা সামলানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু জানেন কি, এই মানসিক আঘাত শুধু মনেই প্রভাব ফেলে না, তার প্রভাব পড়তে পারে হৃদযন্ত্রের উপরেও?
3
12
হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, যাঁদের আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যা রয়েছে অথবা হৃদরোগের ঝুঁকি রয়েছে, তাঁদের ক্ষেত্রে বিপদ বেশি।
4
12
হঠাৎ কোনও ভয়ংকর বা দুঃখজনক খবর পেলে মস্তিষ্ক সেটিকে বিপদ হিসেবে চিহ্নিত করে। তখন শরীরে সক্রিয় হয়ে ওঠে 'ফাইট অর ফ্লাইট' প্রতিক্রিয়া। অর্থাৎ বিপদের মুখে লড়াই করা অথবা সেখান থেকে পালানোর জন্য শরীর নিজেকে প্রস্তুত করে।
5
12
এই পরিস্থিতিতে শরীর থেকে অ্যাড্রিনালিনের মতো স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। এর ফলে হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বাড়ে এবং হৃদযন্ত্রকে স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম করতে হয়।
6
12
একই সঙ্গে রক্তনালিগুলি সাময়িকভাবে সংকুচিত হতে পারে। ফলে হৃদযন্ত্রের অক্সিজেনের চাহিদা বেড়ে গেলেও রক্ত সরবরাহে সমস্যা তৈরি হতে পারে।
7
12
বিশেষজ্ঞের মতে, যাঁদের হৃদযন্ত্রের ধমনিতে আগে থেকেই কোলেস্টেরল ও অন্যান্য পদার্থ জমে প্লাক তৈরি হয়েছে, তাঁদের ক্ষেত্রে আচমকা মানসিক ধাক্কা বিপজ্জনক হতে পারে।
8
12
তীব্র মানসিক চাপের কারণে এই প্লাক অস্থিতিশীল হয়ে ফেটে যেতে পারে। তখন ক্ষতিগ্রস্ত অংশে রক্ত জমাট বাঁধতে শুরু করে। সেই রক্তের জমাট যদি হৃদযন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনি আটকে দেয়, তা হলে হার্ট অ্যাটাক হতে পারে। অর্থাৎ খারাপ খবর শুনলেই যে হার্ট অ্যাটাক হবে, এমন নয়। তবে আগে থেকে হৃদরোগের সমস্যা থাকলে তীব্র মানসিক চাপ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
9
12
তীব্র মানসিক আঘাতের সঙ্গে আরও একটি সমস্যার যোগ রয়েছে। চিকিৎসাবিজ্ঞানে যার নাম টাকোটসুবো সিনড্রোম বা ব্রোকেন হার্ট সিনড্রোম। কোনও প্রিয়জনের মৃত্যু, সম্পর্কের বিচ্ছেদ কিংবা অত্যন্ত ভয়ংকর কোনও অভিজ্ঞতার পর এই সমস্যা দেখা দিতে পারে।
10
12
এই অবস্থায় হৃদযন্ত্রের পেশি সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। এর উপসর্গ অনেকটা হার্ট অ্যাটাকের মতো। বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। তবে সাধারণ হার্ট অ্যাটাকের মতো ধমনিতে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়াই এর প্রধান কারণ নয়।
11
12
আগে থেকে হৃদযন্ত্রের ধমনিতে সমস্যা থাকলে, উচ্চ রক্তচাপ থাকলে, ডায়াবিটিস থাকলে, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে, ধূমপানের অভ্যাস থাকলে ঝুঁকি বেড়ে যায়৷
12
12
খারাপ খবর শোনার পর যদি আচমকা বুকে চাপ বা ব্যথা অনুভব করেন, শ্বাস নিতে কষ্ট হয়, আচমকা ঠান্ডা লাগে, বমি বমি ভাব বা বমি হয়, মাথা ঘোরা বা অস্বাভাবিক দুর্বলতা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি৷