কিছুতেই কমছে না মাথা যন্ত্রণা, সঙ্গী ঘোলাটে দৃষ্টি-চোখের পাতা কাঁপা? এই ৫ লক্ষণ দেখলেই হন সতর্ক, জানুন কী করণীয়
নিজস্ব সংবাদদাতা
৫ নভেম্বর ২০২৬ ১৫ : ২২
শেয়ার করুন
1
7
বর্তমান সময়ে যে কাজই করুন, দিনে ৮-৯ ঘণ্টা স্ক্রিন টাইম হয়েই যায়। এছাড়া আলাদা করে ফোন ঘাঁটা, টিভি দেখা, ইত্যাদি তো আছেই। সবটা মিলিয়েই দিনের অনেকটা সময় স্ক্রিনের দিকে তাকিয়ে কেটে যায়। এতে চাপ পড়ে চোখে। কোন ৫ লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হওয়া প্রয়োজন? ছবি- সংগৃহীত
2
7
কিছুতেই কমে না মাথা যন্ত্রণা। কখনও বাড়ে, কখনও সাময়িক ভাবে কমে। সঙ্গে চোখের চারিদিকে ব্যথা করে? এটি কিন্তু চোখের মাসল ক্লান্ত হলে হতে পারে। এছাড়া চোখের পাওয়ার বাড়লেও হতে পারে। ছবি- সংগৃহীত
3
7
ঘোলাটে দৃষ্টি বা অল্প আলোতে চোখে লাগলেও সতর্ক হন। হতে পারে পাইগ্রেন বা রেটিনার সমস্যা। যা-ই হোক বা কারণ, দ্রুত চিকিৎসক দেখান। ছবি- সংগৃহীত
4
7
মায়োপিয়া, হাইপারপিয়া, অ্যাসটিগমাটিজম হলেও চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। স্পষ্ট ভাবে দেখতে অসুবিধা হয়। এরকম কিছু হলেও চিকিৎসক দেখান। ছবি- সংগৃহীত
5
7
বই পড়ার সময় বা কিছু পড়তে গেলেই চোখ কুঁচকে ছোট করে সেই লেখা পড়েন? কিংবা ঘনঘন চোখের পাতা পড়ে? ফোকাস করতে অসুবিধা হয়? তাহলেও এই লক্ষণকে অবহেলা না করে দ্রুত ডাক্তার দেখান। ছবি- সংগৃহীত
6
7
চোখ জ্বালা করলে, লাল হয়ে গেলে বা সবসময় চোখের পাতা ভারী হয়ে থাকলে সেটাকে অবহেলা করবেন না।এটা দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে হয়ে পারে। ছবি- সংগৃহীত
7
7
কী করলে সাময়িক স্বস্তি পেতে পারেন? ২০-২০-২০ রুল মেনে চলুন। অর্থাৎ ২০ মিনিট স্ক্রিনের দিক তাকানোর পর ২০ মিনিট অন্য কিছু দেখুন। বাইরে থেকে ঘুরে আসুন। সবুজের দিকে অর্থাৎ গাছপালা দেখুন। নতুবা দূরের দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এতে চোখ বিশ্রাম পাবে। তবে অস্বস্তি যদি থেকেই যায়, বা ব্যথা বাড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ছবি- সংগৃহীত