যখনই চুলে চিরুনি দিচ্ছেন উঠে আসছে গোছা গোছা চুল? ঋতু পরিবর্তনের প্রভাব না অন্য কোনও কারণ!কখন সাবধান হবেন?
নিজস্ব সংবাদদাতা
৫ নভেম্বর ২০২৬ ১৪ : ৪৫
শেয়ার করুন
1
10
ঘুম থেকে উঠতেই বালিশে একগাদা চুল! যখনই চুলে চিরুনি দিচ্ছেন উঠে আসছে গোছা গোছা চুল? ঋতু পরিবর্তনের প্রভাব না অন্য কোনও কারণ! কখন সাবধান হবেন?
2
10
শীতে বা ঋতু পরিবর্তনের সময় অনেকেরই চুল পড়ার পরিমাণ হঠাৎ বেড়ে যায়। যা নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না। তবে চিকিৎসকদের মতে, সব চুল পড়াই কিন্তু কোনও বড় সমস্যার লক্ষণ নয়।
3
10
দৈনন্দিন জীবনে স্বাভাবিক নিয়মেই প্রায় ৫০ থেকে ১০০টি চুল ঝরে পড়ে। এটা চুল বৃদ্ধির প্রাকৃতিক চক্রের একটি অংশ।
4
10
সাধারণ নিয়মে পুরনো চুল পড়ে গিয়ে নতুন চুল গজানোর জায়গা করে দেয়।
5
10
অন্যদিকে, ঋতু পরিবর্তনের কারণে চুল পড়ার বিষয়টি একটু আলাদা। সাধারণত আবহাওয়া পরিবর্তনের সময় যেমন, বর্ষার শেষে বা শরতের শুরুতে শরীরের হরমোনে ও চুলের গ্রোথ সাইকেলে পরিবর্তন আসে।
6
10
এর ফলে একসঙ্গে বেশ কিছু চুল 'রেস্টিং ফেজ' বা বিশ্রাম পর্বে চলে যায় এবং বেশি মাত্রায় চুল ঝরতে শুরু করে।
7
10
এই দুইয়ের মধ্যে মূল পার্থক্য হল স্থায়িত্ব ও ঘনত্ব। স্থায়িত্ব মানে হল ঋতু পরিবর্তনের কারণে চুল পড়া সাময়িক। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর এটি নিজে থেকেই ঠিক হয়ে যায়।
8
10
আর ঘনত্ব মানে সিজনাল হেয়ার ফলের ক্ষেত্রে চুল সাময়িকভাবে বেশি ঝরলেও মাথার ত্বকের সামগ্রিক ঘনত্ব বা হেয়ারলাইন ঠিক থাকে এবং নতুন চুল গজাতে থাকে।
9
10
কিন্তু যদি চুল পড়া দীর্ঘস্থায়ী হয় এবং মাথার চুল পাতলা হয়ে যায় বা টাক পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তবে তা সাধারণ বা ঋতুভিত্তিক চুল পড়া নয়, বরং গুরুতর কোনও সমস্যা।
10
10
তাই অতিরিক্ত চুল দেখলে প্রথমেই ঘাবড়ে না গিয়ে শরীরের পুষ্টি, সঠিক যত্ন ও দৈনন্দিন রুটিনের দিকে নজর দেওয়া উচিত। কিং এই সমস্যা বেশি দিন স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।