বৃষ্টির দিনে বেগুন ইলিশ, কম মশলাতেই রাজকীয় স্বাদ, রইল রেসিপি
নিজস্ব সংবাদদাতা
২২ জুন ২০২৬ ১৭ : ৪৫
শেয়ার করুন
1
12
বর্ষাকাল মানেই বাঙালির পাতে ইলিশের আনাগোনা। অত্যন্ত কম মশলায় এবং খুব সহজে তৈরি করা যায় বেগুন ইলিশ৷ স্বাদ হয় দুর্দান্ত৷ দেখে নিন রেসিপি।
2
12
উপকরণ: ইলিশ মাছ (৮০০-১২০০ গ্রামের হলে ভালো হয়), বেগুন (বড় টুকরো করে কাটা),
হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালোজিরে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, স্বাদমতো নুন।
3
12
প্রথমে ইলিশ মাছের টুকরোগুলিতে পরিমাণমতো নুন, হলুদ গুঁড়ো এবং এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। ম্যারিনেট করা মাছগুলো ৫ থেকে ৭ মিনিটের জন্য আলাদা করে রেখে দিন।
4
12
বেগুনগুলো মাঝারি বা বড় টুকরো করে কেটে নুন জলে ভিজিয়ে রাখুন, যাতে কোনো পোকা থাকলে তা বেরিয়ে যায়।
5
12
কড়াইতে সর্ষের তেল গরম করুন। প্রথমে বেগুনের টুকরোগুলোকে সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা করে (প্রায় ৩০ শতাংশ) ভেজে তুলে নিন।
6
12
এরপর ওই তেলেই ইলিশ মাছের টুকরোগুলো হালকা করে ভেজে নিন (প্রতি পিঠ এক থেকে দেড় মিনিট ভাজলেই হবে)। খুব বেশি কড়া করে মাছ ভাজার প্রয়োজন নেই।
7
12
একটি পাত্রে এক চা চামচ হলুদ গুঁড়ো ও এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে একটি মিশ্রণ তৈরি করে নিন।
8
12
মাছ ভাজার অবশিষ্ট তেলে এক চা চামচ কালোজিরে এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে তৈরি করে রাখা মশলাটি দিয়ে দিন। মাঝারি আঁচে ২-৩ মিনিট ভাল করে কষিয়ে নিন মশলা যতক্ষণ না জল শুকিয়ে যায়।
9
12
মশলা কষানো হলে পরিমাণমতো জল এবং স্বাদমতো নুন দিয়ে ঝোল ফুটতে দিন। হাই ফ্লেমে ২-৩ মিনিট ফোটার পর আঁচ কমিয়ে দিন৷
10
12
এবার ভেজে রাখা মাছ এবং বেগুনের টুকরোগুলো ঝোলে দিয়ে দিন। হালকা আঁচে ৪-৫ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিন।
11
12
ঝোল ফুটে তেল আলাদা হয়ে এলে এবং বেগুনগুলো নরম হয়ে গেলে উপরে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন।
12
12
গরম ভাতের সাথে পরিবেশন করুন এই সুস্বাদু এবং হালকা 'বেগুন ইলিশ'। বর্ষার দুপুরের মেনুতে এর চেয়ে ভালো আর কীই বা হতে পারে!