সোমবার থেকে দেশজুড়ে শুরু ব্যাঙ্ক ধর্মঘট। কিন্তু ধর্মঘট চলাকালীন খোলা থাকবে একাধিক ব্যাঙ্ক। এমনকী আজ, রবিবার এই ব্যাঙ্কগুলি বন্ধ রয়েছে। তালিকায় কোন কোন ব্যাঙ্ক রয়েছে জানেন?
2
7
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এই ধর্মঘটের ডাক দিয়েছে। পাঁচ দিনের ব্যাঙ্কিং সিস্টেমের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে কর্মী সংগঠন।
3
7
এরপরই চলতি সপ্তাহে আগেভাগেই সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, রবিবার দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কের সব শাখা খোলা থাকবে। রবিবার ব্যাঙ্কগুলিতে স্বাভাবিক পরিষেবা পাবেন গ্রাহকরা।
4
7
আজ, রবিবার কোন কোন ব্যাঙ্ক খোলা থাকবে? সরকারের নির্দেশ ও আরবিআইয়ের ঘোষণা অনুযায়ী, আজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক ছাড়াও সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি খোলা থাকবে। পাশাপাশি গ্রামীণ ব্যাঙ্কগুলিও আজ খোলা থাকবে।
5
7
এদিকের সরকারের তরফে শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি রবিবার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে কোনও নির্দেশ দেওয়া হয়নি। রবিবার বন্ধ থাকবে একাধিক বেসরকারি ব্যাঙ্ক।
6
7
বেসরকারি ব্যাঙ্কের মধ্যে এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআইসিআই ব্যাঙ্কগুলি আজ রবিবার বন্ধ থাকবে। পাশাপাশি তিন দিনের ধর্মঘটেও খোলা থাকতে পারে এই ব্যাঙ্কগুলি।
7
7
কারণ এই বেসরকারি ব্যাঙ্কগুলি ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের সঙ্গে যুক্ত নয়। তাই ধর্মঘটেও এই বেসরকারি ব্যাঙ্কগুলিতে পরিষেবা ব্যাহত হবে না।