ছাদ গাছ দিয়ে সাজিয়েছেন? ভুলেও করবেন না এই ৫ কাজ! বাস্তু মতে বিপদ হতে পারে বাড়িতে
নিজস্ব সংবাদদাতা
১২ সেপ্টেম্বর ২০২৬ ১৬ : ২৮
শেয়ার করুন
1
10
বাড়ির ছাদে ছোট্ট বাগান তৈরি করার চল এখন বেশ জনপ্রিয়। একটু খোলা জায়গা পেলেই কেউ সাজিয়ে ফেলছেন নানা ধরনের ফুলের গাছ, কেউ আবার ফল বা সবজির গাছ লাগিয়ে তৈরি করছেন নিজের ‘টেরেস গার্ডেন’। এতে বাড়ির সৌন্দর্য যেমন বাড়ে, তেমনই সবুজের ছোঁয়ায় মনও ভাল থাকে।
2
10
তবে বাস্তু শাস্ত্রের কিছু প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ছাদে গাছ রাখার ক্ষেত্রেও কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। ভুল জায়গায় বা ভুল ধরনের গাছ রাখলে নাকি বাড়িতে নেতিবাচক শক্তির কারণে নানারকম সমস্যা হতে পারে৷
3
10
যত্রতত্র গাছ রাখবেন না: ছাদে জায়গা পেলেই সেখানে গাছের টব রেখে দেওয়া ঠিক নয় বলে মনে করা হয়। বাস্তু মতে, ছাদে গাছ সাজানোর সময় দিকের বিষয়টি গুরুত্বপূর্ণ।
4
10
দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে গাছপালা সাজিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে উত্তর-পূর্ব অংশ যতটা সম্ভব খোলা ও হালকা রাখা ভাল বলে মনে করা হয়।
5
10
বনসাই দেখতে সুন্দর, ছোট এবং আকর্ষণীয় হওয়ায় অনেকেই ঘরের ড্রয়িংরুম বা বারান্দায় রাখেন। কিন্তু বাস্তু শাস্ত্রের প্রচলিত মতে, বাড়ির ভিতরে বনসাই রাখা উচিত নয়।
6
10
কারণ বনসাইয়ের স্বাভাবিক বৃদ্ধিকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয়। সেই কারণে এটিকে পরিবারের উন্নতি ও অগ্রগতির পথে বাধার প্রতীক হিসেবেও দেখা হয়। তাই বনসাই রাখতে হলে খোলা জায়গা বা বাইরের বাগানে রাখা ভাল।
7
10
বাস্তু মতে, শুকনো বা মৃত গাছ বাড়িতে নেতিবাচক শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই কোনও গাছ শুকিয়ে গেলে সেটিকে দ্রুত সরিয়ে নতুন, সতেজ গাছ রাখার পরামর্শ দেওয়া হয়। নিয়মিত গাছের পরিচর্যা ও ছাঁটাই করাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
8
10
টেরেস গার্ডেন তৈরি করতে গিয়ে অনেকেই ছাদের প্রায় প্রতিটি অংশ গাছের টব দিয়ে ভরিয়ে ফেলেন। বাস্তু-ভাবনায় এমনটা না করে গাছপালা নির্দিষ্টভাবে সাজানো এবং ছাদের কিছু অংশ খোলা রাখা ভাল। বিশেষ করে ছাদের কেন্দ্রীয় অংশ ভারী গাছ বা অতিরিক্ত টব দিয়ে ঢেকে না রাখার পরামর্শ দেওয়া হয়।
9
10
শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়। কোন গাছ কোথায় রাখা হয়েছে, সেটি পর্যাপ্ত আলো-বাতাস পাচ্ছে কি না এবং গাছটি সুস্থ রয়েছে কি না, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন। বাস্তু মতে, সুস্থ ও সবুজ গাছ ইতিবাচকতার প্রতীক। তাই শুকনো পাতা, ভাঙা ডাল বা নষ্ট গাছপালা নিয়মিত পরিষ্কার করে ছাদকে পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
10
10
অর্থাৎ, ছাদে বাগান করার শখ থাকলে শুধু সৌন্দর্যের কথা নয়, দিক, গাছের ধরন এবং পরিচর্যার দিকটিও মাথায় রাখতে পারেন। অবশ্য এগুলি বাস্তু-শাস্ত্রের বিশ্বাস; এগুলির মাধ্যমে অর্থ, স্বাস্থ্য বা সৌভাগ্যের পরিবর্তন হওয়ার কোনও বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই।