বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চার অন্ত নেই। মনে করা হয় এই বুলগেরিয়ান সাধিকার করে যাওয়ার একাধিক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। ২০২৬ সাল নিয়েও তিনি একাধিক এমন কথা বলেছেন যা ইতিমধ্যেই ফলতে শুরু করেছে। আগামীতে আর কী অপেক্ষমান, ২০২৬ সাল নিয়ে আর কী কী বলেছেন তিনি? ছবি- সংগৃহীত
2
8
বাবা ভাঙ্গা জানিয়েছিলেন ২০২৬ সালে ভূমিকম্প হবে দক্ষিণ পূর্ব এশিয়ায়। এখনও পর্যন্ত ভারতেই বছরের শুরু থেকে একাধিক ভূমিকম্প ঘটে গিয়েছে। এমনকী ২৭ ফেব্রুয়ারি খুলনার কাছে যে ভূমিকম্প এপিসেন্টার ছিল, তার জেরে কলকাতা সহ একাধিক অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ফলে অনেকেই মনে করছেন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ফলতে শুরু করেছে। ছবি- সংগৃহীত
3
8
এই বছর নিয়ে তাঁর করা বাকি ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চিন, রাশিয়া, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলোর মধ্যে যুদ্ধ লাগবে। সম্মুখসমরে নামতে পারে রাশিয়া আমেরিকা। চিন তাইওয়ান দখল করতে পারে। ছবি- সংগৃহীত
4
8
এআইয়ের দাপট আরও বাড়বে এই বছর। যা ইতিমধ্যেই ফলতে দেখা গিয়েছে। তাঁর কথা বাস্তবায়িত হলে, রোজকার জীবনেও এর দারুণ প্রভাব পড়বে। ছবি- সংগৃহীত
5
8
ভিনগ্রহের প্রাণীরা বিশ্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে। ভিনগ্রহের কোনও বড় স্পেসক্রাফট পৃথিবীতে আসতে পারে। ছবি- সংগৃহীত
6
8
আর্থিক অবস্থা টালমাটাল হবে বিশ্ব জুড়ে। অর্থনীতির বেহাল দশার জন্য মার্কেটের পতন ঘটবে, টাকার দাম পড়বে। ছবি- সংগৃহীত
7
8
এশিয়ার ক্ষমতা বাড়বে। চিন ইতিমধ্যেই অন্যতম শক্তিশালী দেশ গোটা বিশ্বে। সেই দাপট আরও বাড়বে বলেই অনুমান করি হচ্ছে। এশিয়ার দেশগুলোর ব্যবসা বাণিজ্য গোটা বিশ্বজুড়ে প্রভাব ফেলবে। ছবি- সংগৃহীত
8
8
কেবল ভূমিকম্প নয়, সুনামিও হতে পারে এই বছর। যার জেরে একাধিক প্রাণহানি ঘটতে পারে।