কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে মৌ স্বাক্ষরের পরেই রাজ্যে চালু হয়ে গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনা।
2
10
এই প্রকল্পের আওতায় বার্ষিক ৫ লক্ষ টাকার নগদহীন স্বাস্থ্যবিমা পাওয়া যাবে। সত্তোরোর্ধ্ব বয়স্ক নাগরিক এবং অনগ্রসর পরিবার এবং বিশেষ পেশাজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
3
10
চালু হওয়ার পর থেকেই এই প্রকল্প রাজ্যে জনপ্রিয়তা লাভ করেছে। ফর্ম পূরণের কাজ চলছে জোরকদমে। জনকল্যাণ শিবিরে সবচেয়ে বেশি ফর্ম জমা পড়েছে আয়ুষ্মান ভারতের।
4
10
কিন্তু সবারই মনে একটাই প্রশ্ন ছিল যে, কবে হাতে পাওয়া যাবে আয়ুষ্মান কার্ড। সেই প্রশ্বের উত্তর দিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
5
10
একদিনের সফরে জলপাইগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি জেলাশাসক অফিসে কথা বলছেন সিকিমে জলবিদ্যুৎ প্রকল্পে ধসে মৃতদের পরিবারের সঙ্গে।
6
10
সেখানেই মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং পরিবারের এক জনকে হোমগার্ডে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
7
10
এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আয়ুষ্মান ভারত প্রকল্পে সম্পর্কে বিস্তারিত জানান। মুখ্যমন্ত্রী বলেন, “আয়ুষ্মান দিবসে আয়ুষ্মান কার্ড বিলি শুরু হবে।”
8
10
আগামী ১৬ আগস্ট রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে ‘আয়ুষ্মান দিবস’ পালনের কথা ঘোষণা করেছিলেনন মুখ্যমন্ত্রী। ওই দিন থেকেই আয়ুষ্মান কার্ড বিলি করা শুরু হবে যোগ্য উপভোক্তাদের।
9
10
পূর্ববর্তী সরকার দিনটিকে ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করলেও, বর্তমান সরকার দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
10
10
রাজ্য সরকারের দাবি, স্বাস্থ্যসুরক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক উদ্যোগকে সামনে রেখেই ১৬ আগস্ট ‘আয়ুষ্মান দিবস’ পালন করা হবে।