দেশের সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমাতে কেন্দ্র সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হয়।
2
11
বর্তমানে দেশের কোটি কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে অনেকেরই প্রশ্ন, আয়ুষ্মান কার্ড পেতে কি কোনও নির্দিষ্ট বয়সসীমা রয়েছে?
3
11
আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য কোনও ন্যূনতম বা সর্বোচ্চ বয়সসীমা নেই। পরিবারের নাম যদি আয়ুষ্মান ভারতের সুবিধাভোগীদের তালিকায় থাকে, তাহলে সেই পরিবারের নবজাতক শিশু থেকে শুরু করে প্রবীণ সদস্য, সকলেই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
4
11
তবে সম্প্রতি প্রবীণ নাগরিকদের জন্য একটি বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ৭০ বছর বা তার বেশি বয়সি সব ভারতীয় নাগরিক আয়ুষ্মান ভারতের স্বাস্থ্যবিমা সুবিধা পাবেন, তাঁদের আয় বা আর্থিক অবস্থা যাই হোক না কেন। এই উদ্দেশ্যে চালু করা হয়েছে আয়ুষ্মান বয়স বন্দনা কার্ড দেওয়া হবে।
5
11
এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল, হাসপাতালে ভর্তি হওয়া, অস্ত্রোপচার, বিভিন্ন গুরুতর রোগের চিকিৎসা এবং একাধিক স্বাস্থ্য পরিষেবার জন্য বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাওয়া যায়।
6
11
দেশের হাজার হাজার সরকারি ও বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালে এই সুবিধা পাওয়া যায়।
7
11
যাঁদের বয়স ৭০ বছরের বেশি, তাঁরা আধার কার্ডের সাহায্যে সহজেই আবেদন করতে পারেন। অনেক ক্ষেত্রে অনলাইনে বা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (সিএসসি)-এ গিয়ে আবেদন করা যায়। বয়স যাচাই হওয়ার পর আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে যায়।
8
11
অন্যদিকে, ৭০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে শুধু বয়স হলেই হবে না। তাঁদের পরিবারের নাম সরকারি যোগ্যতার তালিকায় থাকতে হবে।
9
11
সাধারণত সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হয়। তাই আবেদন করার আগে নিজের নাম তালিকাভুক্ত আছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি।
10
11
আয়ুষ্মান কার্ড আছে কিনা তা জানতে সরকারি পোর্টাল বা নিকটবর্তী সিএসদি কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া মোবাইল নম্বর ও আধার নম্বরের সাহায্যেও অনেক ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা সম্ভব।
11
11
স্বাস্থ্য খরচ দিন দিন বাড়ছে। তাই আয়ুষ্মান ভারত প্রকল্পের মতো সরকারি স্বাস্থ্যবিমা পরিকল্পনা সাধারণ মানুষের জন্য বড় সহায়তা হতে পারে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য নতুন নিয়ম চিকিৎসার খরচের চাপ অনেকটাই কমাবে বলে মনে করা হচ্ছে।