আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হানায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এই দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েল।
2
13
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সকলরেই মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে, কত টাকা রেখে গিয়েছেন খামেনেই?
3
13
তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। প্রায় ৩৭ বছর ধরে দেশের সবচেয়ে শক্তিশালী পদে অধিষ্ঠিত ছিলেন।
4
13
যদিও তিনি প্রকাশ্যে বিনয়ী এবং ধর্মীয় জীবনধারার কথা তুলে ধরেছেন বছরের পর বছর ধরে। নানা সময়ে নানা আন্তর্জাতিক তদন্ত তাঁর নিয়ন্ত্রণাধীন নেটওয়ার্কগুলির সঙ্গে যুক্ত সম্পদের পরিমাণ তুলে ধরেছে।
5
13
২০১৩ সালে, রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে খামেনেইয়ের সম্পদের পরিমাণ প্রায় ৯৫ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রার নিরিখে, প্রায় ৮.৫ লক্ষ কোটি টাকা বলে অনুমান।
6
13
প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এই বিপুল সম্পদ কোনও ব্যাঙ্কে রাখা ছিল না। পুরো টাকা শক্তিশালী সাংগঠনিক পদ্ধতিতে পরিচালিত হত।
7
13
এই সম্পদের সঙ্গে যুক্ত প্রাথমিক প্রতিষ্ঠানটি ‘সেতাদ’ বা সেতাদ এজরাইয়ে ইমাম নামে পরিচিত। ১৯৭৯ সালের ইরানের বিপ্লবের পর প্রতিষ্ঠিত এই সংস্থাটি সেই সময়ের মধ্যে বাজেয়াপ্ত সম্পত্তি পরিচালনার জন্য গঠিত হয়েছিল।
8
13
সময়ের সঙ্গে সঙ্গে, সেতাদ রিয়েল এস্টেট, কর্পোরেট শেয়ারহোল্ডিং, তেল ও জ্বালানি বিনিয়োগ, ব্যাঙ্কিং, কৃষি, টেলিযোগাযোগ এবং শিল্প উদ্যোগ-সহ একাধিক ক্ষেত্রে পা ফেলেছে।
9
13
রয়টার্সের ওই প্রতিবেদন অনুসারে, সংস্থাটি সর্বোচ্চ নেতার কার্যালয়ের অধীনে পরিচালিত হত। ইরানের সংসদ বা গোয়েন্দা সংস্থাগুলির কাছে জবাবদিহি করতে হত না।
10
13
২০২৫-২০২৬ সালে সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, খামেনেইয়ের সঙ্গে যুক্ত সম্পদের মূল্য প্রায় ২০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে, পরিসংখ্যানগুলি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এই ধরণের গণনার ভিত্তি এখনও অস্পষ্ট।
11
13
এই মূল্যায়নগুলি মূলত কোম্পানি, জমি, শেয়ার এবং বিভিন্ন খাতে বিনিয়োগের ক্ষেত্রে হোল্ডিং বোঝায়। নগদ সম্পদের হিসেব নয়।
12
13
বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে উল্লেখ করেছেন যে খামেনেই ব্যক্তিগতভাবে সরল জীবনযাপন এবং সীমিত ব্যক্তিগত সম্পত্তির উপর জোর দিয়েছিলেন।
13
13
সমর্থকরা মনে করেন যে, তিনি কোনও ব্যক্তিগত সম্পদের মালিক ছিলেন না। সমালোচকদের যুক্তি, সম্পত্তি তাঁর নামে না থাকলেও, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তাঁর অফিসের উপর নির্ভরশীল ছিল। নির্দিষ্ট সূত্রের কোনও তথ্য না থাকায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ঠিক কত টাকার মালিক ছিলেন, সেই সম্পর্কে সঠিক ধারণা করা বেশ কঠিন।