বাংলায় প্রথম বিজেপি সরকারের একের পর এক প্রকল্প ঘিরে জনসাধারণের বাড়ছে উন্মাদনা। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, তা পূরণ করতেই জোরকদমে প্রস্তুতি চলছে।
2
9
ইতিমধ্যেই 'অন্নপূর্ণা যোজনা'র টাকা ঢুকেছে কয়েক লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বাংলার কর্মহীন যুবক, যুবতীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে 'যুবশক্তি ভরসা কার্ড'-এর আপডেট দেবে সরকার।
3
9
ইতিমধ্যেই 'যুব শক্তি'র পোর্টাল চালু হয়েছে। কিন্তু সরকারের তরফে এই প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।
4
9
দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ। এবার 'যুব শক্তি' নিয়ে বড় আপডেট দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবে চালু হচ্ছে এই প্রকল্প, কবে থেকে ঢুকবে টাকা, তা নিয়েও আপডেট দিলেন তিনি।
5
9
গতকাল শুক্রবার মালদহে 'যুব শক্তি' নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'প্রধানমন্ত্রী আবাস, অন্নপূর্ণা যোজনা করেছি আমরা ইতিমধ্যেই। বার্ধক্য ভাতা ও যুব শক্তির নিয়ে আমরা কাজ এগোচ্ছি।"
6
9
ওয়াকিবহাল মহলের ধারণা, খুব শীঘ্রই 'যুব শক্তি' নিয়ে সরকারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। তার কয়েকদিন পর থেকেই মাসে মাসে ৩০০০ টাকা ঢুকতে শুরু করবে কর্মহীন যুবক, যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
7
9
দিন কয়েক আগেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেছিলেন, কর্মহীন যুবক, যুবতীদের যে ভাতা দেওয়ার কথা, সেটা শীঘ্রই শুরু হবে। তার জন্য সমীক্ষা চলছে।
8
9
জানা যাচ্ছে, রাজ্যের নতুন সরকার 'যুবসাথী'র ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। এই তথ্য যাচাইয়ের পরেই সরকারের তরফে 'যুব শক্তি ভরসা কার্ড' নিয়ে ঘোষণা হতে পারে।
9
9
সূত্রের খবর, 'যুবসাথী' প্রকল্পে যাঁদের নাম নথিভুক্ত রয়েছে, তাঁদের আপাতত আবেদন করতে হবে না 'যুব শক্তি ভরসা কার্ডের' জন্য।