পোখরাজকে বৃহস্পতির রত্ন বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে এর রত্নের বিশেষ গুরুত্ব রয়েছে। অন্যতম শক্তিশালী এবং বিরল রত্ন এটি। পোখরাজ ধারণ করলে একাধিক লাভ হয়, যেমন সুখ, সুবিধা বৃদ্ধি পায়, উচ্চশিক্ষায় সাহায্য করে, কাঙ্ক্ষিত চাকরি বা পদোন্নতিতে সাহায্য করে। ছবি- সংগৃহীত
2
7
তবে পোখরাজ ধারণ করার সময় এবং পরে বিশেষ কিছু জিনিস মেনে চলা আবশ্যক। তাড়াহুড়ো করে সেই নিয়ম না মেনে পোখরাজ ধারণ করলে কাঙ্ক্ষিত ফল পাবেন না। এখনও কি এই রত্ন ধারণ করার পরও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না? তাহলে জেনে নিন কী ভুল করছেন। ছবি- সংগৃহীত
3
7
জন্মছক বিশ্লেষণ না করে পোখরাজ ধারণ করা উচিত নয়। জন্মছক না দেখে, না বিশ্লেষণ করে রত্ন ধারণ করলে হিতে বিপরীত হতে পারে। তাই এই রত্ন ধারণ করার আগে জ্যোতিষীর সঙ্গে কথা বলুন, জন্মছক দেখার পর যদি তিনি বলেন যে আপনার পোখরাজ ধারণ করার প্রয়োজন আছে তবেই সেটা পরবেন। ছবি- সংগৃহীত
4
7
যে কোনও দিন পোখরাজ ধারণ করা যায় না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই রত্ন বৃহস্পতিবারই ধারণ করা উচিত। এবং ধারণ করার আগে ভাল করে শুদ্ধিকরণ করাও জরুরি। ছবি- সংগৃহীত
5
7
যে পোখরাজ ধারণ করছেন যাচাই করুন সেটা নকল না আসল। এটি অত্যন্ত দামি রত্ন। ফলে কেনার আগে ভাল করে যাচাই করে নেবেন। নকল হলে সঠিক বিস কাঙ্ক্ষিত ফল কখনই পাবেন না। ছবি- সংগৃহীত
6
7
পোখরাজ সবসময় সকালে সূর্য ধারণ করা উচিত, তাও বেলা ১২ টা বাজার আগে। বৃষ, মিথুন, কন্যা, তুলা এবং মকর রাশির জন্য শুভ এই রত্ন। পান্না বা হীরের সঙ্গে কখনই এই রত্ন ধারণ করবেন না। ছবি- সংগৃহীত
7
7
যাঁদের লগ্ন বৃষ, তুলা বা মকর তাঁদের কখনই পোখরাজ ধারণ করা উচিত নয়। যাঁদের বৃহস্পতিবার জন্ম তাঁরা ধারণ করতে পারেন এই রত্ন। তবুও পোখরাজের মতো দামি এবং প্রভাবশালী রত্ন ধারণ করার জ্যোতিষীর পরামর্শ নেওয়া আবশ্যক। ছবি- সংগৃহীত