আসানসোল-দুর্গাপুরের মধ্যে প্রস্তাবিত এরিয়াল মেট্রো প্রকল্পের কাজ শুরু করতে RITES-কে নিয়োগ করেছে রাজ্য সরকার।
2
8
রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন, RITES-এর সমীক্ষা রিপোর্ট হাতে পেলেই মেট্রো প্রকল্পের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
3
8
আসানসোলকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই প্রস্তাবিত এরিয়াল মেট্রো প্রকল্প।
4
8
প্রস্তাবিত মেট্রো পরিষেবার মাধ্যমে আসানসোল ও দুর্গাপুরের শিল্প ও বাণিজ্যিক এলাকাগুলির মধ্যে যোগাযোগ আরও সহজ ও দ্রুত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
5
8
সরকারি সূত্রের দাবি, শিল্প করিডোরে শেষ প্রান্তের সংযোগ (লাস্ট-মাইল কানেক্টিভিটি) উন্নত করা এবং সড়ক যানজট কমাতেই এই মেট্রো প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে।
6
8
শনিবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষর সঙ্গে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর এই ঘোষণা করেন মন্ত্রী অগ্নিমিত্র পাল।
7
8
শুধু মেট্রো নয়, দামোদর নদীর উপর প্রস্তাবিত নতুন সেতুর সমীক্ষার কাজও প্রায় শেষ পর্যায়ে। খুব শীঘ্রই তৈরি হবে বিস্তারিত প্রকল্প রিপোর্ট।
8
8
সমীক্ষার রিপোর্ট ইতিবাচক হলে আসানসোল-দুর্গাপুর মেট্রো প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে আশাবাদী রাজ্য সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পাঞ্চলের পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।