প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করে গত জানুয়ারি মাসে চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং। তাঁর সিদ্ধান্তে দেশজুড়ে অনুরাগীদের মধ্যে আবেগ ও হতাশা ছড়িয়ে পড়ে।
2
10
গান ছাড়ছেন না, বরং আরও ভাল কিছু করবেন। এমনটা বলেছিলেন গায়ক। সেই কথাই রাখলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র।
3
10
প্লেব্যাক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে এল তাঁর নতুন স্বাধীন গান। সঙ্গীতজীবনে নতুন অধ্যায় শুরু করলেন অরিজিৎ। প্রকাশ পেল ‘রায়না'।
4
10
অরিজিৎ জানিয়েছিলেন, তিনি আর সিনেমার জন্য গান করবেন না। তবে তিনি এও স্পষ্ট করেন, নিজের ইচ্ছামতো গান করার সুযোগ সবসময় রাখবেন। সেই প্রেক্ষিতেই তৈরি হয়েছে 'রায়না'। গানটির সুরকার শেখর রাভজিয়ানি। কথা লিখেছেন প্রিয়া সারাইয়া। অরিজিতের নতুন গান প্রকাশের পর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।
5
10
গানটি রোমান্টিক ও আবেগপূর্ণ মুডে তৈরি হয়েছে। অরিজিতের কণ্ঠের মাধুর্য যেন গানটিকে আরও হৃদয়স্পর্শী করেছে। প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ার করে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন গায়কের অনুরাগীরা। অনেকেই মন্তব্য করেছেন,পুরনো স্মৃতি ও অনুভূতির সঙ্গে নতুনভাবে সংযুক্ত করেছে এই গান।
6
10
এই নতুন গান অরিজিতের জন্য এক স্বাধীন সৃজনশীলতা প্রকাশের সুযোগ। যেখানে আগে তিনি মূলত সিনেমার জন্য গান করতেন, এখন নিজের মতো করে গান তৈরি ও প্রকাশ করতে পারছেন। যা তাঁর সঙ্গীতজীবনে নতুন দিগন্ত খুলেছে বলে মনে করছেন সঙ্গীতপ্রেমীরা।
7
10
এক দশকেরও বেশি সময়ের সঙ্গীতযাত্রায় অরিজিৎ প্রথম নজরে আসেন রিয়্যালিটি শো ফেম গুরুকুল-এ। বলিউডে আত্মপ্রকাশ করেন ‘ফির মহব্বত’ গান দিয়ে মার্ডার ২ ছবিতে।
8
10
জাতীয় স্তরে আলোড়ন তোলেন ‘তুম হি হো’ গান দিয়ে আশিকি ২ ছবিতে, যা হয়ে ওঠে সময়ের অন্যতম জনপ্রিয় প্রেমের গান।
9
10
এরপর একের পর এক হিট গান উপহার দিয়েছেন অরিজিৎ - ‘চান্না মেরেয়া’, ‘আগর তুম সাথ হো’, ‘রবতা’, ‘কেশরিয়া’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘তেরা ইয়ার হুঁ ম্যাঁয়’, ‘তুঝে কিতনা চাহনে লাগা’ সহ আরও বহু স্মরণীয় ট্র্যাক।
10
10
এবার প্লেব্যাকের মঞ্চ থেকে তাঁর এই সরে দাঁড়ানোর শুরু হয়েছে নতুন অধ্যায়েরই সূচনা।