নিকোলাস পাজ মার্টিনেজ। যিনি নিকো পাজ নামেই পরিচিত। আর্জেন্টাইন পেশাদার ফুটবলার। খেলেছেন স্পেনের ক্লাবেও। মাত্র ২১ বছর বয়স। জীবনের প্রথম বিশ্বকাপে নামতে চলেছেন। কিন্তু তাকে নিয়ে হঠাৎ মাতামাতি কেন?
2
8
আক্রমণাত্মক মিডফিল্ডারকে ভবিষ্যতের মেসি ভাবা হচ্ছে। গোল করার ক্ষমতা রয়েছে। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেলে সিনিয়র দলে খেলার যোগ্যতা অর্জন করেন। ২০২৪ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয়। মাত্র দু'বছরের অভিজ্ঞতা। কিন্তু ইতিমধ্যেই তাঁকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে আর্জেন্টিনার ফ্যানরা।
3
8
স্পেনের পেশাদার ফুটবল লিগ লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। মূলত আক্রমণাত্বক মিডফিল্ডার হলেও, ডানপ্রান্তেও খেলতে পারেন। পায়ের কাজ ভাল।
4
8
২০১১ সালে মাত্র সাত বছর বয়সে স্পেনের ফুটবল ক্লাব সান হুয়ানের যুব দলের হয়ে ফুটবলজগতে পা রাখেন। পরবর্তীতে তেনেরিফে এবং রিয়াল মাদ্রিদের যুব দলের হয়ে খেলেন। ২০২১ সালে সিনিয়র ফুটবলে প্রবেশ। তার এক বছর পরই রিয়াল মাদ্রিদের সিনিয়র দলে অভিষেক হয়।
5
8
ক্লাব ফুটবলে সিনিয়র দলে হাতেখড়ি হওয়ার এক বছরের মধ্যে দেশের জার্সি গায়ে চাপান। তবে জুনিয়র স্তরে। ২০২২ সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ জাতীয় দলে অভিষেক। তারপর দু'বছরের অপেক্ষা। ২০২৪ সালে আর্জেন্টিনার সিনিয়র দলে সুযোগ পান।
6
8
রক্তে ফুটবল। বাবাও বিশ্বকাপার। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করেন পাবলো পাস। সেই সূত্রেই ফুটবলে আসা স্পেনের সান্তাক্রুজে জন্মগ্রহণ করা ফুটবলারের।
7
8
বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। কিন্তু নিকোর চোট সংশয় বাড়াচ্ছে। ইতালিয়ান লিগে কোমোর হয়ে খেলাকালীন হাঁটুতে চোট পান। লিগের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি। বিশ্বকাপের দলে সুযোগ পেলেও, শেষপর্যন্ত খেলতে পারবেন কিনা সেই নিয়ে সংশয় আছে।
8
8
সিরি এ-র অন্যতম সেরা প্লেয়ার তিনি। বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হওয়ার সেরা সুযোগ উঠতি তারকার সামনে। সমালোচকের মুখ বন্ধ করে দেওয়ার সুযোগও। কিন্তু শেষপর্যন্ত কি বিশ্বকাপে হাতেখড়ি হবে?