মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম মানেই শুধু ক্রিকেট নয়, বিনোদন আর গ্ল্যামারের এক অনন্য মিশেল। রবিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম আরসিবি ম্যাচেও তার ব্যতিক্রম হল না। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে ছিল চাঁদের হাট। একদিকে বিরাট কোহলির ব্যাটের ধার দেখতে হাজির হয়েছিলেন অনুষ্কা শর্মা, অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গলা ফাটাতে দেখা গেল পতৌদি পরিবারকে।
2
7
বরাবরের মতো বিরাটের টিমকে চিয়ার করতে গ্যালারিতে দেখা গেল অনুষ্কা শর্মাকে। সাদা প্যান্ট আর কালো টি-শার্টে বরাবরের মতোই ক্যাজুয়াল লুকে মোহময়ী লাগছিল অভিনেত্রীকে।
3
7
আগামী ছবির প্রচার হোক বা ক্রিকেটের প্রতি টান— বরুণ ধাওয়ানকে দেখা গেল সাদা টি-শার্ট আর ডেনিম লুকে।
4
7
বরুণের সঙ্গে ছিলেন কো-স্টার পূজা হেগড়ে। পূজা সাদা ট্যাঙ্ক টপ আর ডেনিমে ছিলেন স্টাইলিশ।
5
7
মুম্বই ইন্ডিয়ান্সের ডাই-হার্ড ফ্যান সইফ আলি খান এবং করিনা কাপুর খান এদিন পুরো পরিবার নিয়ে মাঠে এসেছিলেন। সঙ্গে ছিল দুই খুদে তৈমুর ও জেহ।
6
7
পাশাপাশি সইফ-পুত্র ইব্রাহিম আলি খানকেও দেখা গেল তাঁদের সঙ্গে। ম্যাচের মাঝে সইফ ও করিনার মজাদার কথোপকথন ক্যামেরাবন্দি হয়েছে বহুবার। সোশ্যাল মিডিয়ায় তৈমুর ও জেহ-র স্টেডিয়ামের ছবি ইতিমধ্যেই ভাইরাল।