'অন্নপূর্ণা যোজনা'র টাকা ক্রেডিট নিয়ে আবারও বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর সরকারের। এবার 'অন্নপূর্ণা যোজনা'র উপভোক্তাদের জন্য বড়সড় ঘোষণা করা হল সরকারের তরফে।
2
10
জুলাইয়ে 'অন্নপূর্ণা'র দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন এক কোটির বেশি মহিলা। আবার যোগ্য হওয়া সত্ত্বেও কয়েক লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলেই অভিযোগ করেছিলেন মহিলারা।
3
10
এবার 'অন্নপূর্ণা যোজনা'র তালিকা থেকে নাম বাদ যাওয়া মহিলাদের বড়সড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, যোগ্য কোনও মহিলাই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন না।
4
10
'অন্নপূর্ণা' পোর্টালে অনেকেরই স্ট্যাটাস 'আন্ডার এনকোয়ারি', 'আন্ডার প্রোসেস', 'আন্ডার ভেরিফিকেশন' দেখাচ্ছে। ফর্ম দেওয়ার পর এই স্ট্যাটাস দেখালেও, এখনও তার বদলায়নি।
5
10
অনেকেরই মনে প্রশ্ন, স্ট্যাটাস 'আন্ডার এনকোয়ারি', 'আন্ডার প্রোসেস' দেখালে, টাকা আদৌ পাবেন কিনা, সেই টাকা কবে ঢুকবে!
6
10
শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, 'আন্ডার এনকোয়ারি', 'আন্ডার প্রোসেস' দেখালে, এখনও আপনার নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া চলছে। আপনি আদৌ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা, তা খতিয়ে দেখছেন সরকারি কর্মীরা।
7
10
জানা গিয়েছে, নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলেই স্ট্যাটাস বদল হবে। যোগ্য বিবেচিত হলেই 'আন্ডার এনকোয়ারি' বদলে 'পেমেন্ট প্রোসেসিং' দেখাবে।
8
10
যদি জুলাইয়ের মধ্যেই 'অন্নপূর্ণা'র স্ট্যাটাসে 'পেমেন্ট প্রোসেসিং' দেখায়, তার মানে আগস্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকবে।
9
10
রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে ক্লিক করলেই 'অন্নপূর্ণা যোজনা'য় আবেদনের স্ট্যাটাস দেখাবে।
10
10
আগস্ট পর্যন্ত 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম জমা দেওয়া যাবে। ভেরিফিকেশন চলবে আগস্ট পর্যন্ত। এর মধ্যেই নথিপত্র যাচাই সম্পূর্ণ হলেই 'অন্নপূর্ণা যোজনা'র যোগ্য উপভোক্তাদের তালিকায় আপনার নাম যুক্ত হবে।