জুলাই মাসের শেষেই 'অন্নপূর্ণা যোজনা' নিয়ে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সমস্ত বিধায়কদের বিরাট দায়িত্ব দিলেন তিনি। 'অন্নপূর্ণা'র টাকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা খুব শিগগিরই কাটতে চলেছে বলেই অনুমান।
2
10
আগামী আগস্ট মাসেই 'অন্নপূর্ণা যোজনা'র তৃতীয় কিস্তির টাকা ট্রান্সফার করবেন রাজ্য সরকার। এক কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা।
3
10
তবে এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। 'অন্নপূর্ণা যোজনা'র অধীনে নাম নথিভুক্ত হলেও, আবারও নথিপত্র যাচাই চলছে। এবার নাম বাদ যেতে পারে অনেকেরই।
4
10
সূত্রের খবর, 'অন্নপূর্ণা যোজনা' থেকে যাঁদের নাম বাদ যাবে, তাঁদের ৩০০০ টাকা ফেরত দিতে হতে পারে। অযোগ্য বিবেচিত হলেই কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার। ভুল নথিপত্র জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা নিলেই, ৩০০০ টাকা ফেরত দিতে হতে পারে।
5
10
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত বিধায়কদের এবার 'অন্নপূর্ণা যোজনা' সামলানোর গুরুদায়িত্ব দিয়েছেন। গতকাল বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'অন্নপূর্ণা যোজনা' নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
6
10
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'অন্নপূর্ণা যোজনা'র তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে, যাঁরা যোগ্য নন। এবার অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিধায়কদের দায়িত্ব দিলেন শুভেন্দু।
7
10
শুভেন্দুর স্পষ্ট বক্তব্য, 'পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ টাকার বেশি এরকম অনেক নাম 'অন্নপূর্ণা যোজনা'র তালিকায় যুক্ত হয়েছে। আবার অনেকের পাওয়ার কথা, তাঁরা যোগ্য, তাঁদের নাম বাদ চলে গিয়েছে। আধিকারিকদের ওপর ভরসা করলে চলবে না, এবার বিধায়কদের জনসংযোগ বাড়াতে হবে।'
8
10
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'একজন যোগ্য মহিলাও 'অন্নপূর্ণা যোজনা' থেকে বঞ্চিত হবেন না। আবার অযোগ্যরা যেন এই প্রকল্পের সুবিধা না পান, তাও খেয়াল রাখতে হবে।'
9
10
এখনও পর্যন্ত 'অন্নপূর্ণা যোজনা'র তালিকায় অযোগ্য কারা, যোগ্য হওয়া সত্ত্বেও কাদের নাম যুক্ত হয়নি, সেই তালিকা বিধায়কদের দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
10
10
শুভেন্দুর নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যেই 'অন্নপূর্ণা যোজনা'র তালিকা থেকে যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের প্রক্রিয়া শেষ করতে হবে।